চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘লক্ষ্য একটাই, চ্যাম্পিয়ন হওয়া’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২৯ অপরাহ্ণ ২৯, আগস্ট ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশ U-16 ফুটবল দলের প্রেস কনফারেন্স, চ্যাম্পিয়নশিপ 2023. Channel i News - চ্যানেল আই নিউজ

ভুটানের রাজধানী থিম্পুতে আগামী ১-১০ সেপ্টেম্বর বসছে সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের আসর। শিরোপা জয়ে চোখ রেখে বুধবার সকালে চার্টার্ড বিমানে দেশ ছাড়বে লাল-সবুজের দল। আসরের জন্য দেয়া হয়েছে ২৩ জনের স্কোয়াড।

বাফুফে ভবনে মঙ্গলবার সংবাদ সম্মেলনে দল দেয়ার পাশাপাশি টুর্নামেন্টের প্রস্তুতি ও প্রত্যাশার কথা তুলে ধরা হয়। স্কোয়াডের ২১ জনই বাফুফের এলিট একাডেমির ফুটবলার। তৃতীয় বিভাগে খেলা ফুটবলার আছেন দুজন।

মিডফিল্ডার নাজমুল হুদা ফয়সাল অধিনায়কত্ব করবেন। সহ-অধিনায়ক হিসেবে থাকছেন আশিকুর রহমান। সাইফ যুব দল আর গোপালগঞ্জ একাডেমির সাবেক কোচ সাইফুর রহমান মনি অনূর্ধ্ব-১৬ দলের হেড কোচ হিসেবে দায়িত্ব সামলাবেন। সহকারী কোচ হয়ে ভুটান যাবেন আবুল হোসেন। গোলরক্ষক কোচ থাকছেন শাহ আলম টুটুল। টিম ম্যানেজার মহিদুর রহমান মিরাজ।

Banglabid

যুব টাইগারদের কোচ সাইফুর রহমান মনি বললেন, ‘লক্ষ্য একটাই, চ্যাম্পিয়ন হওয়া। ছেলেরা সবাই জোরালভাবে চেষ্টা করেছে। আমি আশাবাদী, কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারব। সবাই শীর্ষ পর্যায়ে যেতে চেষ্টা করে। চেষ্টা চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরব।’

মাত্র দুসপ্তাহ আগে দলের দায়িত্ব নিলেও সেটাকে সমস্যা দেখছেন না সাবেক ফুটবলার মনি। যুব কোচের ভাষ্য, ‘নিজেও ডেভেলপমেন্ট কমিটির মেম্বার। এলিট কীভাবে কাজ করে সেই বিষয়ে অবগত আছি। সব খেলোয়াড়কে চিনি। অনেকেই বিসিএল খেলেছে। আমার যোগদান হয়তো দুই সপ্তাহ আগে হয়েছে। কিন্তু দুই বছর ধরেই আমার সাথে খেলোয়াড়দের যোগাযোগ আছে।’

‘কোচিংয়ের কাজ সবসময় চ্যালেঞ্জিং। আমার ছেলেরা কষ্ট করছে। চেষ্টা দেশে ট্রফি নিয়ে আসব। এলিট একাডেমির ৮ জন বিসিএলে খেলেছে। আশাবাদী না হওয়ার কারণ দেখি না। ফরোয়ার্ড, লেফট ব্যাক, রাইট ব্যাক, মিডফিল্ডার, সবার গোল স্কোরিংয়ের সামর্থ্য আছে।’

Reneta

বাংলাদেশ ‘এ’ গ্রুপে প্রতিপক্ষ হিসেবে ভারত ও নেপালকে পাচ্ছে। ভারতকে শক্তিশালী প্রতিপক্ষ মেনেই প্রথম ম্যাচে মাঠে নামার প্রতিশ্রুতি দিলেন কোচ।

‘ম্যাচটা নিয়ে বিশ্লেষণ করতেই হবে। আমার নিজের অনূর্ধ্ব- ১৬, ১৯ ও ২৩ দলে খেলার অভিজ্ঞতা আছে। জানি জায়গাটা কতটা কঠিন। চাইলেই জিততে পারবেন না। পরিশ্রম করতে হবে। সামনে ভারত ম্যাচ ভেবেই কাজ করছি।’

জাতীয় কিংবা বয়সভিত্তিক দল যেখানেই হোক না কেনো, ভারত বাধা পেরোনো বাংলাদেশের জন্য হয়ে যায় কঠিন কাজ। অধিনায়ক ফয়সাল এ নিয়ে দিলেন সরল স্বীকারোক্তি।

‘মন মানসিকতায় ভারত নামটাকে আমরা ভয় পাই। আমাদের শিক্ষা নেয়া উচিৎ। কেন আমরা ভয় পাবো? আমরা মানসিকভাবে অনেকে প্রস্তুত হতে পারি না। আসলে ভয় পাওয়ার কিছু নাই। কোচ আমাদের সেভাবেই তৈরি করেছে। জেতার সামর্থ্য আমাদের আছে।’

সহ-অধিনায়ক আশিকুর বললেন, ‘নিজেদের উপর প্রবল আস্থা আছে। নিজেদের সবলতা-দুর্বলতা জানি। একসাথে অনেকদিন অনুশীলন করছি। ট্রফিটা নিতে চাই। আমরা লড়াই করব। ম্যাচ বাই ম্যাচ জিতে ট্রফিটা দেশকে দিতে চাই।’

বাংলাদেশ দল
গোলরক্ষক: নাহিদুল ইসলাম, আব্দুর রহমান, আলিফ রহমান ইমতিয়াজ।
ডিফেন্ডার: আশিকুর রহমান (সহ-অধিনায়ক), ইসমাইল হোসেন, আবু রায়হান শাওন, মোহাম্মাদ দেলোয়ার।
রাইট ব্যাক: ইমাদুল হক, ইমরান খান।
লেফট ব্যাক: সিয়াম অমিত, শেখ সংগ্রাম, মিঠু চৌধুরী।
মিডফিল্ডার: কামাল মৃধা, আব্দুল্লাহ জুনায়েদ চিশতী, আরমান মিয়া, নাজমুল হুদা ফয়সাল (অধিনায়ক)।
ফরোয়ার্ড: আনু সাইদ, মোহাম্মাদ রিপন, মুরশেদ আলী, মহিববুল্লাহ, মোহাম্মাদ মানিক, সালাহ উদ্দিন সাহেদ, মং সিং মারমা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশভুটানলিড স্পোর্টসস্কোয়াড
শেয়ারTweetPin

সর্বশেষ

এসএসসিতে কুমিল্লা জেলায় প্রথম ইভা

আগস্ট ১২, ২০২৬

বিটিভির ডিজি হিসেবে কাজী জেসিনের প্রথম কার্যদিবস

আগস্ট ১১, ২০২৬

মোস্তাফিজকে আবারও রেখে দিলেও সাকিব-তাসকিনকে ছেড়ে দিয়েছে দল

আগস্ট ১১, ২০২৬

আবারও মেসি-সুয়ারেজের সাথে জুটি গড়তে পারেন নেইমার

আগস্ট ১১, ২০২৬

জীবন বাঁচাতে ও পরিবেশ রক্ষায় গাছের কোন বিকল্প নেই: ময়মনসিংহ জেলা প্রশাসক

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT