সেপ্টেম্বরে ফিফা উইন্ডোতে ভুটানের বিপক্ষে ঘরের মাঠে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দলের। ৫ ও ৮ সেপ্টেম্বর হবে ম্যাচ, তবে ভুটানে। সেজন্য সফরে গেছে বাংলাদেশ দল। শুক্রবার দুপুরে দেশটিতে পৌঁছান জামাল-তপু-তারিকরা।
প্রথমবার দলে ডাক পেয়েছেন সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়শিপ জয়ী তিন খেলোয়াড়। তারা হলেন- মিডফিল্ডার মিরাজুল ইসলাম ও চন্দন রায়, স্ট্রাইকার রাব্বি হোসেন রাহুল।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জাতীয় ফুটবল দল শুক্রবার দুপুরে দ্রুক এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করে এবং বর্তমানে ভুটানের রাজধানী থিম্পুতে অবস্থান করছে। গত শনিবার ভুটান সফরের জন্য আংশিক দল দিয়েছিল বাংলাদেশ।
আগামী মার্চে হতে চলা এশিয়ান কাপের বাছাইয়ে বাংলাদেশ ৪ নম্বর পটে আছে। ডিসেম্বরে ড্র হবে। তখনো ৪ নম্বর পটে থাকলে গ্রুপের তিনটি দলই বাংলাদেশের জন্য কঠিন প্রতিপক্ষ হবে। তাই বাংলাদেশ চাচ্ছে ভুটানের সঙ্গে ম্যাচ দুটি খেলে র্যাঙ্কিং বাড়াতে।
গোলরক্ষক: মিতুল মারমা, মোহাম্মদ হোসেন সুজন ও পাপ্পু হোসেন।
রক্ষণ: মেহেদী হাসান মিঠু, রহমত মিয়া, ইসা ফয়সাল, শাকিল হোসেন, শাকিল আহাদ তপু, সাদ উদ্দিন, বিশ্বনাথ ঘোষ, তপু বর্মণ।
মধ্যমাঠ: সোহেল রানা, মোহাম্মদ হৃদয়, জামাল ভুঁইয়া, সোহেল রানা, মিরাজুল ইসলাম, চন্দন রায়, মুজিবুর রহমান জনি।
আক্রমণ: রাকিব হোসেন, শেখ মোরসালিন, ফয়সাল আহমেদ ফাহিম, শাহরিয়ার ইমন এবং রাব্বি হোসেন রাহুল।








