চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেষ মুহূর্তে গোল হজম করে হারল বাংলাদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:০৮ অপরাহ্ণ ০৮, সেপ্টেম্বর ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

ভুটানের বিপক্ষে দুটি প্রীতিম্যাচের প্রথমটিতে ১-০ গোলে জয় পেয়েছিল বাংলাদেশ। দ্বিতীয়টিতেও ধারাবাহিকতা আশা করেছিল লাল-সবুজের দল। ম্যাচজুড়ে আধিপত্য দেখালেও শেষ মুহূর্তে গোল হজম করে হার দেখেছে হাভিয়ের ক্যাবরেরার দল।

রোববার থিম্পুতে ভুটানের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদেশ। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের শেষ মিনিটে স্বাগতিকদের হয়ে একমাত্র গোলটি করেছেন কিংগা উয়াংচুক।

প্রথমার্ধ জুড়ে বল দখলে দাপট দেখিয়েছিল বাংলাদেশ। তবে ভুটান রক্ষণভাগকে পরাস্ত করা সম্ভব হয়ে ওঠেনি। গোলের একাধিক সুযোগ তৈরি হলেও জাল ছোঁয়া হয়নি শেখ মোরসালিন ও শাহরিয়ার ইমনদের। বেশকিছু সহজ সুযোগও মিস হয়েছে লাল সবুজের প্রতিনিধিদের।

রক্ষণভাগ সামলানোর পাশাপাশি বেশ কয়েক আক্রমণেও এসেছিল ভুটান। গোলের সুযোগও তৈরি হয়েছিল। গোলরক্ষক মিতুল মারমার দৃঢ়তায় বিপদে পড়তে হয়নি হাভিয়ের ক্যাবরেরা শিষ্যদের। পরে গোলের দেখা না পেয়েই প্রথমার্ধ শেষ করে দুদল।

দ্বিতীয়ার্ধে দারুণভাবে শুরু করে ভুটান। বাংলাদেশের একের পর এক পরীক্ষা নেয় তারা। রক্ষণের দৃঢ়তায় পরাস্ত হতে হয় ভুটানের আক্রমণভাগের খেলোয়াড়দের। ইমন-মোরসালিনরাও বেশ কয়েকবার আক্রমণে যায়। সুযোগও তৈরি করেছিল। তবে ভালো ফিনিংশের অভাবে লিড নেয়া হয়নি বাংলাদেশের।

দ্বিতীয়ার্ধে ৮৮ মিনিটে ফ্রি কিক পায় ভুটান। মধ্যমাঠের কিছুটা সামনে থাকা কিক উড়ে আসে বাংলাদেশের ডি বক্সে। বল কয়েকজনের মাথায় ঘুরে যায় উয়াংচুকের কাছে। কোনো প্রতিবন্ধকতা ছাড়াই বল পাঠান বাংলাদেশের জালে। ৯০ মিনিটে লিড পায় স্বাগতিক দল। পরে ৫ মিনিট যোগ করা সময় পেলেও গোল শোধ করা হয়নি বাংলাদেশের। ১-১ সমতায় সিরিজ শেষ করেই দেশে ফিরছে বাংলাদেশ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্যাবরেরাজামালবাফুফেবাংলাদেশ-ভুটানরাকিবলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

চোট সেরে উঠেছেন মার্টিনেজ, খেলবেন প্রথম ম্যাচ থেকেই

জুন ১৩, ২০২৬

সম্প্রচার বন্ধ করে শাকিরার সঙ্গে সেলফি তুলে আলোচনায় আর্জেন্টাইন সাংবাদিক

জুন ১৩, ২০২৬

যে কারণে বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের উদ্বোধনী ম্যাচে থাকবেন না ট্রাম্প

জুন ১৩, ২০২৬

পর্তুগালকে নিয়ে আশাবাদী রোনালদো বললেন ‘সব ভালোভাবেই যাবে’

জুন ১৩, ২০২৬

ঘরের মাঠে বসনিয়ার বিপক্ষে ড্র দিয়ে শুরু কানাডার

জুন ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT