অর্থনীতি

বিশেষ তারল্য সহায়তা দিয়ে কোনো ব্যাংককে বাঁচাবে না বাংলাদেশ ব্যাংক: গভর্নর

বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন, বিভিন্ন মাইক্রোফোন ও নোটবুকের সামনে বসে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, অতীতের মতো বিশেষ তারল্য সহায়তা দিয়ে কোনো ব্যাংককে বাঁচাবে না বাংলাদেশ ব্যাংক। সবসময় উদ্ধার করা যেমন ঠিক নয়, তেমনি ব্যাংক বন্ধ করে দেয়াও উচিত নয়।

মঙ্গলবার ২০ আগস্ট ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে ‌তি‌নি এসব কথা বলেন।

আহসান এইচ মনসুর বলেন: রুগ্ন ব্যাংক থেকে টাকা উত্তোলনের অধিকার আমানতকারীদের আছে এবং গ্রাহক আস্থা হারিয়ে ফেললে সেই দায় ব্যাংকগুলোর। সেক্ষেত্রে ব্যাংকগুলোকে বাঁচাতে নতুন করে কোনো সহায়তা দেওয়া হবে না।

তিনি বলেন: অনিয়মে জড়িত ব্যক্তির বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেবো। তবে প্রতিষ্ঠানের বিরুদ্ধে নয়। কেননা প্রতিটি প্রতিষ্ঠানের সঙ্গে অনেক কর্মসংস্থানের বিষয় জড়িত।

তিনি আরও বলেন: দুর্বল ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়টি বিবেচনাধীন। তবে হুট করে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না।

গভর্নর বলেন: শরিয়াহভিত্তিক কয়েকটি ব্যাংকের তারল্য সহায়তা স্থগিত করেছে কেন্দ্রীয় ব্যাংক। এরইমধ্যে ছয়টি রুগ্ন ব্যাংকের ওপর বিধিনিষেধও আরোপ করেছে কেন্দ্রীয় ব্যাংক।

বিষয়:আহসান এইচ মনসুর বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…