চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিরোপা ধরে রাখতে যাদের নিয়ে দল সাজাল বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২৬ অপরাহ্ণ ২৯, জানুয়ারি ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশ U-19 মহিলা ফুটবল দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

২ ফেব্রুয়ারি ঢাকায় বসতে চলেছে মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় আসর। স্বাগতিক বাংলাদেশসহ টুর্নামেন্টে অংশ নেবে ভারত, ভুটান ও নেপাল। আফিদা খন্দকারের নেতৃত্বে ২৩ সদস্যের দল দিয়েছে বাফুফে। শিরোপা ধরে রাখা লাল-সবুজের দলের লক্ষ্য।

অনূর্ধ্ব-১৭ দল থেকে ১৪ জন ফুটবলার নিয়ে সাজানো হয়েছে দল। বিকেএসপি থেকে সুযোগ পেয়েছেন বন্যা খাতুন, লুৎফরা আক্তার লিমা ও নবিরন খাতুন।

অধিনায়ক আফিদা ও সহ-অধিনায়ক স্বপ্না রানিসহ জাতীয় দলের আরও তিন খেলোয়াড় দলে আছেন। বাকিরা- স্বর্ণা রাণী মণ্ডল, ইতি খাতুন এবং সুরমা জান্নাত। অনূর্ধ্ব-১৬ দলের ক্যাম্পে প্রতিভার ঝলক দেখিয়ে দলে এসেছেন খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা থেকে উঠে আসা গোলরক্ষক মেরি আইরিশ প্রোভেন্স ত্রিপুরা নরভে।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে সোমবার সংবাদ সম্মেলনে দল জানানো হয়। কমলাপুরে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে টুর্নামেন্টের সব খেলা গড়াবে। চার দলই একে অন্যের মুখোমুখি হবে। পয়েন্ট টেবিলের শীর্ষ দুদল ফাইনালে খেলবে।

সাফের বয়সভিত্তিক আসরটির সব ম্যাচ দেখাবে বিটিভি। অনলাইনে বাফুফের ইউটিউব চ্যানেল ম্যাচগুলো দেখাবে।

২০২১ সালের ডিসেম্বরে ঢাকায়ই বসেছিল মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের প্রথম আসর। ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ।

Reneta

বাংলাদেশ দল
গোলরক্ষক: স্বর্ণা রাণী মণ্ডল, জুই আক্তার, মেরি আইরিশ প্রোভেন্স ত্রিপুরা নরভে।
ডিফেন্ডার: আফিদা খন্দকার (অধিনায়ক), ইতি খাতুন, সুরমা জান্নাত, জয়নব বিবি রিতা, রুমা আক্তার, নাদিয়া আক্তার জুতি, ঋতু আক্তার।
মিডফিল্ডার: স্বপ্না রাণী, (সহ-অধিনায়ক), ঐশী খাতুন, নুসরাত জাহান মিতু, কানন রানি বাহাদুর, মুক্তি আক্তার, বন্যা খাতুন, লুৎফরা আক্তার লিমা, পূজা দাস।
ফরোয়ার্ড: মোসাম্মাৎ সাগরিকা, তৃষ্ণা রাণী, উমেহলা মারমা, সুলতানা আক্তার, নবিরন খাতুন।

সূচি
ভারত-ভুটান (২ ফেব্রুয়ারি, বিকাল ৩টা)
বাংলাদেশ-নেপাল (২ ফেব্রুয়ারি, সন্ধ্যা ৭টা)

ভুটান-নেপাল (৪ ফেব্রুয়ারি, বিকাল ৩টা)
বাংলাদেশ-ভারত (৪ ফেব্রুয়ারি, সন্ধ্যা ৭টা)

ভারত-নেপাল (৬ ফেব্রুয়ারি, বিকাল ৩টা)
বাংলাদেশ-ভুটান (৬ ফেব্রুয়ারি, সন্ধ্যা ৭টা)

ফাইনাল (৮ ফেব্রুয়ারি, সন্ধ্যা ৬টা)

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নেপালবাফুফেবাংলাদেশবাংলাদেশ নারী ফুটবললিড স্পোর্টসস্বপ্না রানি
শেয়ারTweetPin

সর্বশেষ

সৃষ্টির বাংলাদেশ

আগস্ট ৭, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান: পরিবর্তনের দুই বছর, সামনে নতুন চ্যালেঞ্জ

আগস্ট ৬, ২০২৬

গোল করার দক্ষতায় বিশেষ জোর হকি কোচ গেরহার্ডের

আগস্ট ৬, ২০২৬

দুই দেশের সম্পর্ক কোনদিকে যাবে ‘সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’: শামা ওবায়েদ

আগস্ট ৬, ২০২৬

রিয়ালে হল না, এবার বার্সার সাথে চুক্তির আগ্রহ রদ্রির

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT