ফুটবল

ফেব্রুয়ারিতে শুরু হচ্ছে মেয়েদের অনূর্ধ্ব-১৯ সাফ চ্যাম্পিয়নশিপ

বাংলাদেশের মেয়েদের অনূর্ধ্ব-১৯ ফুটবল দল, খেলোয়াড়রা হাসছে ও পজিটিভ স্লোগান দিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের মেয়েদের অনূর্ধ্ব-১৯ ফুটবল দল, খেলোয়াড়রা হাসছে ও পজিটিভ স্লোগান দিচ্ছে, জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার জন্য প্রস্তুত।. Channel i News – চ্যানেল আই নিউজ

চার দেশ নিয়ে আগামী ফেব্রুয়ারিতে শুরু হচ্ছে মেয়েদের অনূর্ধ্ব-১৯ সাফ চ্যাম্পিয়নশিপ। এবারের আসরের আয়োজক বাংলাদেশ। আগামী ২ ফেব্রুয়ারি থেকে আসর শুরু হবে, ৮ ফেব্রুয়ারি ফাইনাল দিয়ে আসরের পর্দা নামবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

আসরের সবগুলো ম্যাচই ঢাকার বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে গড়াবে। প্রতিদিন দুটি করে ম্যাচ হবে। উদ্বোধনী ম্যাচে ভারত মুখোমুখি হবে ভুটানের। দ্বিতীয় ম্যাচে স্বাগতিক বাংলাদেশ লড়বে নেপালের বিপক্ষে।

এবারের আসরের অংশগ্রহণকারী চারটি দল হলো- ভুটান, নেপাল ভারত এবং স্বাগতিক বাংলাদেশ। গ্রুপপর্বে সবগুলো দল সবার সাথে প্রতিযোগিতা করবে। ওই পর্ব থেকে বেশি পয়েন্ট অর্জন করা দুটি দল ফাইনালে মোকাবেলা করবে।

এক নজরে আসরের সূচি
২ ফেব্রুয়ারি
ভারত-ভুটান, বিকেল তিনটা
বাংলাদেশ-নেপাল, সন্ধ্যা সাতটা

৪ ফেব্রুয়ারি
ভুটান-নেপাল, বিকেল তিনটা
বাংলাদেশ-ভারত, সন্ধ্যা সাতটা

৬ ফেব্রুয়ারি
ভারত-নেপাল, বিকেল তিনটা
বাংলাদেশ-ভুটান, সন্ধ্যা সাতটা

ফাইনাল- ৮ ফেব্রুয়ারি, সন্ধ্যা ছয়টা

বিষয়:নেপাল বাফুফে বাংলাদেশ ভারত ভুটান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…