চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আন্তর্জাতিক ফুটবলে ফিরছেন সাবিনারা, প্রতিপক্ষ চাইনিজ তাইপে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩৮ অপরাহ্ণ ৩০, এপ্রিল ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

ছয় মাস পর আবারও আন্তর্জাতিক ফুটবলে ফিরছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। চাইনিজ তাইপের বিপক্ষে ঘরের মাঠে দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলবে লাল-সবুজের দলটি। আগামী ৩১মে ও ৩ জুন বসুন্ধরা কিংস অ্যারেনায় ম্যাচ দুটি মাঠে গড়াবে। তাপদাহের কারণে ফ্ল্যাডলাইটের আলোয় খেলা হবে।

মঙ্গলবার বাফুফের নারী কমিটির সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কার্যনির্বাহী কমিটির সদস্য ও নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ বিষয়টি অবহিত করেন।

মেয়েদের ফুটবল লিগ চলমান থাকলেও ফিফা উইন্ডোর মাঝে চাইনিজ তাইপের বিপক্ষে সাবিনা-মারিয়ারা খেলতে নামবেন। জাতীয় দলের ফুটবলাররা ক্লাবের হয়ে খেলার মাঝেই বাফুফের ক্যাম্পে অনুশীলন করছেন, জানান কিরণ।

হিমালয়ের দেশে ২০২২ সালের সেপ্টেম্বরে আয়োজিত হয়েছিল মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপ। তারপর ২০২৩ সালের ফেব্রুয়ারির ১৩ থেকে ২৫ তারিখের মধ্যে ফিফা উইন্ডোতে ফুটবল কন্যাদের দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচের সূচি ছিল। লাল-সবুজ জার্সিতে সাবিনা-মারিয়াদের মাঠে নামাই হয়নি সেসময়।

বছরের প্রথম উইন্ডোতেই খেলার সুযোগটা হাতছাড়া করে বাফুফে। এপ্রিলে প্যারিস অলিম্পিকের জন্য মেয়েদের এশিয়া অঞ্চলের বাছাইপর্বে খেলার কথা ছিল। আর্থিক সংকটের কারণ দেখিয়ে বাফুফে দল পাঠায়নি।

দীর্ঘ ১০ মাস পর আন্তর্জাতিক ম্যাচে দেশের মাটিতে নেপালের বিপক্ষে খেলতে নেমে ড্র করে বাংলাদেশ। পরেরটিতে টাইব্রেকারে হেরে বসে। এশিয়ান গেমসে জাপান ও ভিয়েতনামের মতো শক্তিশালী দলের বিপক্ষে খেলে বড় ব্যবধানে হারে। নেপালের সঙ্গে আবারও ফলাফল ছিল ড্র। কমলাপুরে সিঙ্গাপুরের সঙ্গে দুই প্রীতি ম্যাচে বড় জয়ের পর আবারও লম্বা বিরতির ফাঁদে পড়ে সাবিনার দল।

Reneta

সাফ জয়ের পর পেরিয়ে গেছে দেড় বছর। এ সময়ের ভেতর বাংলাদেশের মেয়েরা মাত্র ৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে। ভারত আটটির বেশি ম্যাচ না খেললেও তাদের প্রতিপক্ষ ছিল শক্তিশালী জাপান, ভিয়েতনাম, তাইওয়ান, থাইল্যান্ড, জর্ডান ও কসোভো। নেপাল খেলেছে ১০টি ম্যাচ। জাপান, ভিয়েতনাম, ইরাক ও জর্ডানকে তারা প্রতিপক্ষ হিসেবে পেয়েছিল।

এপ্রিলে ১ থেকে ৯ তারিখে নারী ফিফা উইন্ডোতেও খেলেনি বাংলাদেশ। এসময় বাফুফে মিয়ানমারে গিয়ে খেলার পরিকল্পনা করেছিল। তবে পররাষ্ট্র মন্ত্রণালয় নিরাপত্তাজনিত ইস্যুতে বাঘিনীদের মিয়ানমার সফরে যেতে বারণ করায় টিম টাইগ্রেসের আন্তর্জাতিক ফুটবলে ফেরার অপেক্ষা বাড়ে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চাইনিজ তাইপেনেপালফিফাবসুন্ধরা কিংস অ্যারেনাবাফুফেবাংলাদেশমায়ানমারলিড স্পোর্টসসাবিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রামপুরায় মানবতাবিরোধী অপরাধ: সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ ৩ জনের মৃত্যুদণ্ড

জুন ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ইতালিতে একই পরিবারের তিনজনকে হত্যা, বাংলাদেশি সন্দেহভাজনের ছবি প্রকাশ

জুন ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতে ১৫ হাজার মানুষকে হত্যার পরিকল্পনা: মহররমের মিছিলে বিষাক্ত বড়িসহ আটক ১

জুন ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রক্তক্ষয়ী সংঘর্ষে ভাঙ্গায় আহত অর্ধশতাধিক, তিন ঘণ্টা বন্ধ মহাসড়ক

জুন ২৮, ২০২৬

সাবেক এমপি নূর মোহাম্মদ গ্রেপ্তার

জুন ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT