অন্যান্য খেলা

এশিয়ান কাবাডিতে ভারতের কাছে হারল বাংলাদেশ

বাংলাদেশ ও ভারতের কাবাডি দলসমূহ প্রতিদ্বন্দ্বিতা করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

এশিয়ান কাবাডি চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ও ভারতের কাবাডি দলসমূহ প্রতিদ্বন্দ্বিতা করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ষষ্ঠ এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের প্রথম ম্যাচ ছিল ভারতের বিপক্ষে। আসরের প্রথম ম্যাচে ভারতের কাছে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশের মেয়েরা। ৬৪-২৩ পয়েন্টে হেরে আসর শুরু করেছে বাংলাদেশ।

গ্রুপপর্বে বাংলাদেশ নারী দল দ্বিতীয় ম্যাচ খেলবে মালয়েশিয়ার বিপক্ষে। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় শুরু হবে খেলা। মালয়েশিয়া প্রথম ম্যাচে থাইল্যান্ডের কাছে ৪৫-২৪ পয়েন্টে হেরেছে। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বড় জয় পেয়েছে স্বাগতিক ইরান। ‘বি’ গ্রুপে ইরান ৫৮-১৩ পয়েন্টে হারিয়েছে ইরাককে।

সাত দল নিয়ে দুই গ্রুপে ভাগ হয়ে এবারের আসরের প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়েছে। ‘এ’ গ্রুপে বাংলাদেশ, ভারত, থাইল্যান্ড ও মালয়েশিয়া। আর ‘বি’ গ্রুপে আছে স্বাগতিক ইরান, নেপাল ও ইরাক। দুই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল সেমিফাইনালে খেলবে। শুক্রবার দুটি সেমিফাইনাল ও ৮ মার্চ ফাইনাল ম্যাচ হবে।

এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপের সবশেষ আসর বসেছিল ২০১৭ সালে। সবশেষ আসরে অংশ নেয়া বাংলাদেশের এবারের লক্ষ্য ব্রোঞ্জ পদক জয়।

বিষয়:ইরান এশিয়ান কাবাডি বাংলাদেশ ভারত মালয়েশিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…