বাংলাদেশের একটি স্থাপত্য প্রকল্প বিশ্বের স্থপতিদের সর্বোচ্চ সংস্থা ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব আর্কিটেক্টস এর দেওয়া ইউআইএ-টুয়েন্টি থার্টি পুরস্কারে ভূষিত হয়েছে। অ্যাকসেস টু গ্রিন অ্যান্ড পাবলিক স্পেস ক্যাটাগরিতে এই সাফল্য অর্জন করেছে ঝিনাইদহের ‘কো ক্রিয়েশন্স অব আরবান স্পেস বাই নবগঙ্গা রিভার’ প্রকল্পটি। জাতিসংঘের ইউএন হ্যাবিট্যাটস এর সহযোগিতায় টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা- এসডিজি’র প্রচারের লক্ষ্যে প্রথমবারের মতো করা এ আয়োজনে বাংলাদেশের আরও দুটি স্থাপত্য প্রকল্পও প্রশংসিত হয়েছে।
রিপোর্টার: লায়লা নওশিন
ভিডিও সম্পাদনা: মোহাম্মদ ওমর ফারুক






