চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইমনের সেঞ্চুরিতে আমিরাতকে হারাল বাংলাদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৫২ পূর্বাহ্ণ ১৮, মে ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

দ্বিতীয় বাংলাদেশি হিসেবে আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে সেঞ্চুরি করেছেন পারভেজ হোসেন ইমন। এর আগে কেবল তামিম ইকবাল একবার পেরেছেন শতক ছুঁতে, ২০১৬ সালে। প্রায় ৯ বছর পর সংক্ষিপ্ত সংস্করণে সেঞ্চুরি হাঁকালেন বাংলাদেশি কেউ। ইমনের এই অনবদ্য কীর্তি গড়ার ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রত্যাশিত জয় পেয়েছে বাংলাদেশ।

শারজায় দুই ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের প্রথমটিতে আরব আমিরাতকে ২৭ রানে হারিয়েছে বাংলাদেশ। টসে হেরে আগে ব্যাটে নামে বাংলাদেশ। নির্ধারিত ওভার শেষে ৭ উইকেটে ১৯১ রান করে টিম টাইগার্স। জবাবে নেমে ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৬৪ রানে থামে আমিরাতের ইনিংস।

রানতাড়ায় নেমে আমিরাত অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম ফিফটি করেছেন। ৭টি চার ও দুটি ছক্কায় ৩৯ বলে ৫৪ রান করেন। তিনটি চার ও চারটি ছক্কায় ২১ বলে ৪২ রান করে আসিফ শেখ। এছাড়া ২২ বলে ৩৫ রান করেন রাহুল চোপড়া। বাকিদের কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।

বাংলাদেশ বোলাদের মধ্যে হাসান মাহমুদ তিন উইকেট নেন। তানজিম সাকিব, মোস্তাফিজ ও শেখ মেহেদী নেন দুটি করে উইকেট।

এর আগে শারজায় মহাকাব্য রচনা করেন ইমন। ৭ ম্যাচ খেলে পারভেজ হোসেন ইমনের ঝুলিতে ছিল কেবল ৮৮ রান। সর্বোচ্চ ইনিংস ছিল ৩৯ রানের। সংযুক্ত আরব আমিরাতে ক্যারিয়ারে অষ্টম আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে ব্যাটে নেমে ফিফটি করেন, সেটাকে আবারও সেঞ্চুরিতে পরিণত করেন ইমন। একাধিক রেকর্ড গড়ে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে টি-টুয়েন্টিতে সেঞ্চুরি করেন ২২ বর্ষী ক্রিকেটার।

৯টি ছক্কা ও ৫টি চারে ৫৩ বলে সেঞ্চুরি করেন ইমন। তার আগে কেবল তামিম ইকবাল টি-টুয়েন্টিতে সেঞ্চুরি করেছিলেন। ২০১৬ সালে ধর্মশালায় ওমানের বিপক্ষে ১০৩ রান করেন সাবেক এই ওপেনার।

Reneta

সেঞ্চুরি গড়া ইনিংসে দুটি রেকর্ডও গড়েন ইমন। বাংলাদেশের হয়ে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার মালিক এখন তিনি। আরব আমিরাতের বিপক্ষে ৯টি ছক্কা হাঁকান তিনি। এর আগে গত বছর শ্রীলঙ্কার বিপক্ষে ৩০ বলে ৫৩ রানের ইনিংসে ৭টি ছক্কা মেরেছিলেন রিশাদ হোসেন।

পাশাপাশি বাউন্ডারিতে আদায় করা সর্বোচ্চ রানের মালিকও তিনি। তার শত রানের ইনিংসে বাউন্ডারি থেকে এসেছে ৭৪ রান। তার আগে রেকর্ডটি ছিল তামিমের। ওমানের বিপক্ষে করা ১০৩ রানের ইনিংসে বাউন্ডারি থেকে আদায় করেছিলেন ৭০ রান।

ইমনের প্রাপ্তির দিনে বাংলাদেশও একটি রেকর্ড গড়েছে। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ১৩টি ছক্কা হাঁকিয়েছে লাল-সবুজের দল। এই সংস্করণে এটাই সর্বোচ্চ। এর আগে ২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ১২টি ছক্কা ছিল সর্বোচ্চ। ২০২০ সালে জিম্বাবুয়ের বিপক্ষেও ১২টি ছক্কা হাঁকিয়েছিল টিম টাইগার্স।

ইমনের ৫৪ বলে ১০০ রানের ইনিংসের দিনে বাকিরা আলো ছড়াতে পারেননি। তাওহীদ হৃদয় ২০ রান, জাকের আলি ১৩ রান, লিটন ১১ রান এবং তানজিদ তামিম ১০ রান করেন।

স্বাগতিক বোলারদের মধ্যে দারুণ করেন মোহাম্মদ জাওয়াউল্লাহ। ৪ ওভারে ২১ রান খরচায় নেন ৪ উইকেট। এছাড়া ধ্রুভ পারাশার, মতিউল্লাহ খান ও মোহাম্মদ যুবাইব একটি করে উইকেট নেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমনটি-টুয়েন্টি সিরিজবাংলাদেশ-আরব আমিরাতলাইভলিটনলিড স্পোর্টসশারজাহ
শেয়ারTweetPin

সর্বশেষ

যোগাযোগ অবকাঠামো খাতে ৫৯ হাজার ৭৬৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

জুন ১১, ২০২৬

”দুর্যোগে সর্তকবার্তা মানলে ক্ষয়ক্ষতির পরিমাণ কমবে”

জুন ১১, ২০২৬
জাতীয় রাজস্ব ভবন। ছবি: জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েব সাইট

সেরা ৬৭ জন করদাতা পাবেন পুরস্কার, থাকছে বিশেষ সুবিধা

জুন ১১, ২০২৬

নারী-শিশুর উন্নয়নে ৫ হাজার ১৯৬ কোটি টাকা

জুন ১১, ২০২৬

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু অক্টোবরে, ফাইনাল ২১ নভেম্বর

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT