চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আরব আমিরাতের কাছে সিরিজ হারল বাংলাদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০৪ পূর্বাহ্ণ ২২, মে ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

ব্যাটিং বিপর্যয় থেকে বাংলাদেশকে লড়াই করার পূঁজি এনে দিয়েছিলেন জাকের আলি, হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম। ১৬২ রানের সংগ্রহ পেয়েও হার এড়াতে পারেনি টিম টাইগার্স। স্বাগতিকদের কাছে ৭ উইকেটে হেরে ২-১ ব্যবধানে সিরিজ হারল লিটন কুমার দাসের দল।

শারজায় টসে হেরে আগে ব্যাটে নামে বাংলাদেশ। নির্ধারিত ওভার শেষে ৯ উইকেটে ১৬২ রান তোলে টিম টাইগার্স। জবাবে নেমে ৫ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছায় আরব আমিরাত।

স্বাগতিক বোলাদের তোপে ব্যাটিং বিপর্যয় দেখেছে বাংলাদেশ। টপঅর্ডারে কেবল তানজিদ তামিমই উল্লেখযোগ্য রান পেয়েছেন। চারটি করে চার ও ছক্কায় ১৮ বলে ৪০ রান করেন এই ওপেনার। নিয়মিত বিরতিতেই উইকেট হারাতে থাকে বাংলাদেশ।

৮৪ রানে ৮ উইকেট হারায় টিম টাইগার্স। এরপর দায়িত্বশীলতার পরিচয় দেন জাকের আলি। হাসান মাহমুদকে নিয়ে দলীয় ১২৮ রানে পৌঁছে আউট হন। একটি চার ও তিনটি ছক্কায় ৩৪ বলে ৪১ রান করেন। এরপর হাসান ও শরিফুল মিলে সংগ্রহ পৌঁছান ১৬২ রানে। হাসান তিন ছক্কায় ১৫ বলে ২৬ রানে এবং শরিফুল একটি করে চার ও ছক্কায় ৭ বলে ১৬ রানে অপরাজিত থাকেন।

আমিরাতের হায়দার আলি চার ওভারে ৭ রান খরচায় ৩ উইকেট নেন। মতিউল্লাহ খান ও সগীর খান নেন দুটি করে উইকেট।

জবাবে নেমে শুরুতেই ওয়াসিমের উইকেট হারায় আমিরাত। দলীয় ১৪ রানে আমিরাত অধিনায়ক ফিরে যান ৯ রান করে। পরে যোহাইব ও আলিশান মিলে যোগ করেন ৪৪ রান। দলীয় ৫৮ রানে যোহাইব ফিরে যান ২৯ রান করে। দ্রুতই ফেরেন রাহুল চোপড়া। ১৩ রান করেন।

Reneta

৭৯ রানে তৃতীয় উইকেট হারানোর পর আলিশান ও আসিফ খানের অপ্রতিরোধ্য ৮৭ রানের জুটিতে জয়ের বন্দরে পৌঁছায় আমিরাত। আলিশান ৪৭ বলে ৬৮ রানে এবং আসিফ ২৬ বলে ৪১ রান করেন।

বাংলাদেশের হয়ে শরিফুল, তানজিম ও রিশাদ একটি করে উইকেট নেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-আরব আমিরাতলিটনলিড স্পোর্টসশরিফুল
শেয়ারTweetPin

সর্বশেষ

ভোজিনহার নতুন ঠিকানা হচ্ছে মেসিদের মিয়ামি?

জুলাই ৬, ২০২৬

আমিরের বিয়ে নিয়ে সালমানের রসিকতা!

জুলাই ৬, ২০২৬

নির্বাচন নিয়ে রোজিনা-পলির অভিযোগ, যা বললেন শিবা শানু

জুলাই ৬, ২০২৬

ব্রাজিলের মতো খেলা জিম্বাবুয়ের বিপক্ষে কুরাসাওয়ের মতো খেলে হারল বাংলাদেশ

জুলাই ৬, ২০২৬
ডিবির অভিযানে গ্রেপ্তার 'হানিট্র‍্যাপ' এর একটি চক্র

ডিবির অভিযানে গ্রেপ্তার ‘হানিট্র‍্যাপ’ চক্র

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT