চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে কারণে সেঞ্চুরির পরের ম্যাচেই একাদশে নেই ইমন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩১ অপরাহ্ণ ১৯, মে ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের ক্রিকেটার ইমন ব্যাটিংয়ে, সেঞ্চুরির পরের ম্যাচে একাদশে নেই. Channel i News - চ্যানেল আই নিউজ

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে ঝড়ো সেঞ্চুরি হাঁকিয়েছিলেন ওপেনার পারভেজ হোসেন ইমন। দ্বিতীয় ম্যাচে তাকে ছাড়াই নেমেছে টিম টাইগার্স। পরিবর্তে সুযোগ পেয়েছেন নাজমুল হোসেন শান্ত। ইমনের একাদশে না থাকার কারণ বিসিবি জানিয়েছে। চোটের কারণে ছিটকে গেছেন দ্বিতীয় বাংলাদেশি হিসেবে টি-টুয়েন্টিতে সেঞ্চুরি করা তরুণ।

সোমবার ম্যাচ চলাকালীন সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি ইমনের চোটের বিষয়টি জানিয়েছে। বলেছে, প্রথম ম্যাচে ব্যাট করার সময় বাম কুঁচকিতে অস্বস্তি বোধ করেছিলেন তিনি। সোমবার ইমনের ফিটনেস পরীক্ষা করা হয়। শঙ্কার কিছু নেই। খেলতেও অসুবিধা নেই। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে একাদশে রাখা হয়নি তাকে।

বিসিবি বলেছে, সাবধানতার বিষয়টি মাথায় রেখে টিম ম্যানেজমেন্ট তাকে সম্পূর্ণ সুস্থ হওয়ার জন্য অতিরিক্ত সময় দেয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং আজকের ম্যাচে না খেলানোর সিদ্ধান্ত নিয়েছে।

শনিবার প্রথম টি-টুয়েন্টিতে ৯ ছক্কা ও ৫ চারে ১০০ রান করেন ইমন। ২০১৬ সালের পর টি-টুয়েন্টিতে বাংলাদেশের প্রথম সেঞ্চুরি ছিল এটি। ইমনের আগে টি-টুয়েন্টি সেঞ্চুরি করেছেন টাইগারদের কেবল তামিম ইকবাল (১০৩), ২০১৬ সালে ধর্মশালায় ওমানের বিপক্ষে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমননাহিদবাংলাদেশ-আরব আমিরাতরিশাদলিটন লিড স্পোর্টসশান্তশারজাহ
শেয়ারTweetPin

সর্বশেষ

সৃষ্টির বাংলাদেশ

আগস্ট ৭, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান: পরিবর্তনের দুই বছর, সামনে নতুন চ্যালেঞ্জ

আগস্ট ৬, ২০২৬

গোল করার দক্ষতায় বিশেষ জোর হকি কোচ গেরহার্ডের

আগস্ট ৬, ২০২৬

দুই দেশের সম্পর্ক কোনদিকে যাবে ‘সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’: শামা ওবায়েদ

আগস্ট ৬, ২০২৬

রিয়ালে হল না, এবার বার্সার সাথে চুক্তির আগ্রহ রদ্রির

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT