ক্রিকেট

রশিদকে ছাড়াই টাইগার ডেরায় টেস্ট খেলবে আফগানিস্তান

বাংলাদেশের ক্রিকেট ম্যাচে রশিদ খানকে নির্দেশনা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রশিদ খান বাংলাদেশের ক্রিকেট ম্যাচে মাঠে উপস্থিত থাকছেন, তিনি নির্দেশনা দিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টের সিরিজের জন্য ১৫ সদস্যের স্কোয়াড দিয়েছে আফগানিস্তান। পিঠের চোটের কারণে নেই তারকা লেগ স্পিনার রশিদ খান।

হাশমাতুল্লাহ শাহিদিকে অধিনায়ক করে আসছে আফগানিস্তান। প্রথমবারের মতো টেস্টে ডাক পেয়েছেন বাকির শাহ, ইব্রাহিম আব্দুলরহিমজাই, নিজাত মাসুদ, ইঝারুল হক নাভিদ ও করিম জানাত। ১৫ জনের সঙ্গে চারজন রিজার্ভ খেলোয়াড় রাখা হয়েছে।

আগামী ১৪ জুন মিরপুরে শুরু হবে টেস্ট ম্যাচটি। ঈদ-উল-আযহার পর ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজ খেলতে আবার বাংলাদেশে আসবে আফগান দলটি। মাঝের সময়টা ভারত সফরে কাটাবেন রশিদ-মুজিব।

আফগানিস্তান দল: হাশমাতুল্লাহ শাহিদি (অধিনায়ক), রহমত শাহ, আফসার জাজাই, ইকরাম আলিখিল, ইব্রাহিম জাদরান, আব্দুল মালিক, বাহির শাহ মাহবুব, নাসির জামাল, করিম জানাত, জহির খান, ইঝারুল হক নাভিদ, হামজা হোতাক, ইব্রাহিম আব্দুলরহিমজাই, ইয়ামিন আহমেদজাই, নিজাত মাসুদ।

রিজার্ভ: জিয়া আকবর, নুর আলী, আজমতউল্লাহ ওমরজাই, সাইদ শিরজাদ।

বিষয়:আফগানিস্তান রশিদ খান স্কোয়াড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…