বাংলাদেশ-আফগানিস্তান একমাত্র টেস্ট শুরু হচ্ছে বুধবার। বৃষ্টির সম্ভবনা মাথায় নিয়ে মিরপুরে শুরু হচ্ছে ম্যাচ। ঘরের মাঠে বর্ষাকালে এর আগে একটিমাত্র টেস্ট ম্যাচই খেলেছে বাংলাদেশ দল। মিরপুরে এবার সবুজ উইকেট। তাই পেস বোলারদের আধিপত্য রেখে সেরা একাদশ সাজাতে পারে টাইগার্স ম্যানেজমেন্ট। বিপক্ষ দলে অপরিচিত খেলোয়াড়ের আধিপত্যের কারণে পরিকল্পনা সাজাতে কিছুটা ঝামেলা পোহাতে হচ্ছে বলে মনে করেন, কোচ চন্ডিকা হাথুরুসিংহে। খেলা শুরু হবে সকাল ১০টায়।






