ক্রিকেট

আফিফ-ইবাদতকে ফিরিয়ে বাংলোদেশের টি-টোয়েন্টি দল

বাদ পড়েছেন জাকের আলি অনিক

বাংলাদেশ ক্রিকেটার আফিফ-ইবাদত, টি-টোয়েন্টি দলের জন্য ফিরেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আফিফ-ইবাদতকে ফিরিয়ে বাংলোদেশের টি-টোয়েন্টি দল, ক্রিকেটে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন. Channel i News – চ্যানেল আই নিউজ

আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টাইগার স্কোয়াডে ফিরেছেন আফিফ হোসেন ও ইবাদত হোসেন চৌধুরি। তবে আয়ারল্যান্ডের বিপক্ষে সবশেষ সিরিজে ডাক পাওয়া জাকের আলি অনিক কোনো ম্যাচ না খেলেই দলে জায়গা হারিয়েছেন।

আগামী মাসে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। ম্যাচ দুটি গড়াবে ১৪ ও ১৬ জুলাই সন্ধ্যা ৬টায়।

বাংলাদেশ দল: সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, শামিম হোসেন, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন চৌধুরি, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, আফিফ হোসেন ধ্রুব।

বিষয়:আফিফ ইবাদত টি-টুয়েন্টি বাংলাদেশ-আফগানিস্তান সাকিব আল হাসান সিলেট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…