চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লিটন-শান্ত-নাঈমকে হারিয়ে বিপর্যয়ে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩০ অপরাহ্ণ ০৮, জুলাই ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার ব্যাটিং করছে, দর্শকরা মাঠে উপভোগ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আফগানদের বিশাল সংগ্রহ টপকাতে নেমে শুরুতেই চাপে পড়েছে বাংলাদেশ। মাত্র ২৫ রানে হারিয়েছে তিন ব্যাটারকে। ফিরে গেছেন টপঅর্ডার ব্যাটার অধিনায়ক লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত ও নাঈম শেখ।

চট্টগ্রামে টস হেরে আগে ব্যাটে নেমে ৯ উইকেটে ৩৩১ রান সংগ্রহ করে আফগানিস্তান। জবাবে নেমে ফজলহক ফারুকি ও মুজিবুর রহমানের শিকার হয়ে শুরুতেই ফেরেন তিন ব্যাটার। ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হয় বাংলাদেশ।

ইনিংসের দ্বিতীয় ওভারে বলে আসেন ফারুকি। তার উপর চড়াও হন লিটন। টানা দুই বলে চার মারেন বাংলাদেশ অধিনায়ক। পরের বলে ব্যাকফুটে গিয়ে ভুল করেন। ফারুকির আবেদনে সাড়া দেন আম্পায়ার গাজী সোহেল। পরে রিভিউ নিয়ে পার পেয়ে যান। এরপর পঞ্চম ওভারের প্রথম বলে মোহাম্মদ নবীর হাতে ক্যাচ দিয়ে শিকার হন ফারুকির। ১৫ বলে ১৩ রান করে যান।

Banglabid

পরের ওভারেই দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ। ৫.৫ ওভারে মুজিবের বলে বোল্ড হয়ে ফেরেন শান্ত। ৫ বলে ১ রান করে। নবম ওভারের প্রথম বলে আবারও আঘাত হানেন ফারুকি। শর্ট লেংথের বলে ক্রিজ ছেড়ে বেরিয়ে কাট করতে গিয়ে বোল্ড হন নাঈম। ২১ বলে ৯ রান করেন দীর্ঘদিন পর ফেরা ওপেনার। মাত্র ২৫ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকছে বাংলাদেশ।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৮ রান। ক্রিজে আছেন সাকিব আল হাসান (৭ বলে ২ রান) ও তাওহীদ হৃদয় (১২ বলে ১ রান)।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফগানিস্তানফারুকিবাংলাদেশলিটনলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দিয়ে কী বার্তা দিতে চায় জামায়াত জোট?

আগস্ট ১১, ২০২৬

সরাসরি বিশ্বকাপ খেলা হবে না উইন্ডিজের, খেলতে হবে বাছাইপর্ব

আগস্ট ১১, ২০২৬

‘শিক্ষক নিয়োগ’ পদ্ধতি পরিবর্তন নিয়ে গুঞ্জন-আন্দোলন, শেষ পর্যন্ত কী হবে?

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

আগস্ট ১১, ২০২৬

জিমেইলের দারুণ কিছু ফিচার, যা বেশিরভাগ মানুষ জানে না

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT