চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিরাজের পর ফিরলেন হাসান, বড় হারের পথে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩৮ অপরাহ্ণ ০৮, জুলাই ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

চট্টগ্রামে আফগান বোলারদের সামনে অসহায় বাংলাদেশ। ৭২ রানে ৬ ব্যাটার ফেরার পর লড়াই করেছেন মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজ। ৮৭ রানের জুটি গড়ে ফেরেন মিরাজও। তার পথ অনুসরণ করেন হাসান মাহমুদ। সিরিজ পরাজয়ের দিকে ক্রমশ এগোচ্ছে বাংলাদেশ।

আফগানদের দেয়া ৩৩২ রানের লক্ষ্যে ব্যাটে নেমে দ্রুত উইকেট হারায় বাংলাদেশ। সপ্তম উইকেট জুটিতে আসে সর্বোচ্চ রান। মুশফিক ও মিরাজ সংগ্রহ করেন ৮৭ রান। মুজিবের শিকার হয়ে ফেরেন মিরাজ। তার ফেরার পর আউট হন হাসান। ১৫৯ রানে ৮ উইকেট হারিয়ে পরাজয়ের পথে বাংলাদেশ।

টস হেরে আগে ব্যাটে নেমে ৯ উইকেটে ৩৩১ রান সংগ্রহ করে আফগানিস্তান। জবাবে নেমে ফজলহক ফারুকি ও মুজিবুর রহমানের শিকার হয়ে শুরুতেই ফেরেন তিন ব্যাটার। পরে ৪০ রানের জুটি গড়েন সাকিব ও হৃদয়। জুটিতে আঘাত হানেন রশিদ খান, ফেরান হৃদয়কে। সাকিব ফেরেন নবীর শিকার হয়ে। এক ওভার পরই ফেরেন আরেক ব্যাটার আফিফ হোসেন।

পরে জুটি গড়েন মুশফিক ও মিরাজ। ৩৭তম ওভারে দলীয় ১৫৯ রানে মুজিবের তৃতীয় বলে রহমত শাহকে ক্যাচ দিয়ে ফেরেন মিরাজ। ৪৮ বলে ২৫ রান করে যান। ৩৯ তম ওভারের শেষ বলে দলীয় ১৫৯ রানে আবারও আঘাত হানেন মুজিব। ফেরান হাসান মাহমুদকে। ১২ বলে ৪ রান করেন হাসান।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৭৭ রান। ক্রিজে আছেন মুশফিকুর রহিম (৭২ বলে ৬৫ রান) ও মোস্তাফিজুর রহমান (৩ বলে ১ রান)।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আফগানিস্তানফারুকিবাংলাদেশমুশফিকলিটনলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

নিখোঁজের ২৪ দিন পর খোঁজ মিলল নির্মাতার

এপ্রিল ২৬, ২০২৬

ফের্নান্দেজের গোলে এফএ কাপের ফাইনালে চেলসি, প্রতিপক্ষ ম্যানসিটি

এপ্রিল ২৬, ২০২৬

সোমবার থেকে সম্প্রচারে যাচ্ছে চ্যানেল ওয়ান

এপ্রিল ২৬, ২০২৬

মৌলভীবাজারে ‘সাপ্তাহিক কমলগঞ্জের হালচাল’-এর যাত্রা শুরু

এপ্রিল ২৬, ২০২৬

চূড়ান্ত পর্যায়ে রূপপুর পারমাণবিক কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন

এপ্রিল ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT