চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আফগানিস্তানের চেয়ে বাংলাদেশ ভালো দল, বলছেন…

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:২৯ অপরাহ্ণ ০৬, অক্টোবর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

ভারতের ধর্মশালায় বাংলাদেশ ও আফগানিস্তান বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নামবে শনিবার। আগেরদিন ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে আত্মবিশ্বাসী সব কথাই বললেন আফগানিস্তান অধিনায়ক হাসমতউল্লাহ শহিদী। বাঁহাতি টপঅর্ডার ব্যাটার বললেন, বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচের জন্য পুরোপুরি প্রস্তুত তারা।

২৮ বর্ষী শহিদী বলেছেন, ‘আমরা তাদের সাথে অনেকগুলো ম্যাচ খেলেছি, কোনো সময় তারা জিতেছে কোনো সময় আমরা এবং এশিয়া কাপে তারা জিতেছে। কিন্তু বিশ্বকাপে আমরা পুরোপুরি প্রস্তুত হয়ে এসেছি, আমরা নিজেদের প্রস্তুত করেছি এবং আমরা তাদের ভালো করে জানি। দলগতভাবে ভালো করে আমরা এ ম্যাচ জেতার চেষ্টা করব।’

‘কিছুই বিশেষ করব না, আমরা শুধু আমাদের শক্তির জায়গাতে প্রাধান্য দেবো। তাদের দুর্বলতাগুলো কোথায় সেগুলো দেখব, গত ম্যাচে যে বিষয়গুলো ঘটেছিল সেগুলো থেকে আমরা শিক্ষা নেবো। তারা আমাদের থেকে ভালো দল। সুতরাং তাদের থেকে শেখার চেষ্টা করব। আমরা ইতিবাচক ক্রিকেট খেলার চেষ্টা করব।’

নিজেদের বোলিং নিয়ে বেশ আশাবাদী আফগান অধিনায়ক, ‘আমাদের বোলিং লাইনআপ ভালো। আমাদের ভালো পেসার এবং স্পিনার আছে। দেখা যাক তারা কী করতে পারে।’

ভারতের হিমাচল প্রদেশের ধর্মশালায় বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু হচ্ছে শনিবার। প্রথম ম্যাচে টিম টাইগার্স খেলবে আফগানিস্তানের বিপক্ষে। বাংলাদেশ সময় সকাল ১১টায় ম্যাচ গড়াবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফগানিস্তানওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডধর্মশালাবাংলাদেশভারতলিড স্পোর্টসহাসমতউল্লাহ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হামে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৬৮৯

জুন ২৪, ২০২৬

আলোকোজ্জ্বল গ্রীষ্মরাতে ডেনমার্ক-নরওয়েজুড়ে সেন্ট হান্স উদযাপন

জুন ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

খুলনায় নারীর রহস্যজনক মৃত্যু

জুন ২৪, ২০২৬

৬ বছরের শিশু ‘ধর্ষণের’ শিকার

জুন ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭০ বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

জুন ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT