ক্রিকেট

হ্যাটট্রিকের নেপথ্যে কাকে কৃত্বিত দিলেন হাসান

হ্যাটট্রিকের নেপথ্যে কাকে কৃত্বিত দিলেন হাসান

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে হ্যাটট্রিক করে ইতিহাস গড়েছেন হাসান মাহমুদ। এই কীর্তির কৃতিত্ব একা নিতে চান না বাংলাদেশ পেসার। হ্যাটট্রিকের পথে গুরুত্বপূর্ণ মুহূর্তে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও উইকেটরক্ষক লিটন দাসের সিদ্ধান্তের প্রশংসা করেছেন তিনি।

তৃতীয় উইকেটের সময় রিভিউ নেওয়া নিয়ে কিছুটা দ্বিধায় ছিলেন হাসান। তখন তাকে সাহস জোগান শান্ত ও লিটন। তাদের পরামর্শে রিভিউ নেওয়ার পরই হ্যাটট্রিকের স্বাদ পান এই পেসার।

তৃতীয় দিনের খেলা শেষে হাসান বলেন, “বল সরাসরি প্যাডে লেগেছিল এবং একদম সোজা ছিল। তারপর আমি লিটনের সঙ্গে কথা বলি। ও বলল, ‘হ্যাঁ, এটা হয়তো উইকেটে হিট করবে, বলটা ব্যাকফুটে ছিল।’ এরপর আমরা রিভিউ নিলাম।”

প্রথম ইনিংসে কয়েকটি রিভিউ হারানোর কারণে এবার সিদ্ধান্ত নিতে সতর্ক ছিলেন বাংলাদেশের খেলোয়াড়েরা। সেই পরিস্থিতির কথা উল্লেখ করে হাসান বলেন, ‘আপনারা দেখেছেন, প্রথম ইনিংসে আমরা দু-একটা রিভিউ হারিয়েছিলাম। তাই সবাই ডিআরএস নিয়ে ভাবছিল যে কী হতে যাচ্ছে-উইকেটে হিট করবে কি করবে না। এটার কৃতিত্ব অধিনায়ক (নাজমুল হোসেন শান্ত) ও লিটন দাসকে দিতে হবে।’

নিজের বোলিংয়ের পরিকল্পনা নিয়েও কথা বলেছেন হাসান। তার মতে, অফ স্টাম্পের লাইনে ধারাবাহিকভাবে বল করাই ছিল মূল লক্ষ্য। বাকিটা হয়েছে স্বাভাবিকভাবেই।

বলেছেন, ‘আমি শুধু অনুভব করছিলাম যে আমার সোজা বল করা উচিত, ব্যস এটাই। বাকি কাজ নিজে থেকেই হয়ে গেছে। তাই আমি কেবল অফ স্টাম্পের লাইন ধরে বল করে গেছি এবং এটা নিজের মতো কাজ করেছে। সব সময় এভাবেই খেলে যেতে চাই।’

বিষয়:আফগানিস্তান আবুধাবি টেস্ট বাংলাদেশ মুশফিক শান্ত হাসান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…