ক্রিকেট

আগ্রাসী বাংলাদেশ, শান্ত-জয়ের শতরানের জুটি

ক্রিকেট খেলায় বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার খেলোয়াড়রা মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা মাঠে খেলছে, একটি গুরুত্বপূর্ণ ম্যাচের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

নাজমুল হোসেন শান্তর আগ্রাসী ভূমিকা, আরেকপ্রান্তে মাহমুদুল হাসান জয়ের দৃঢ়তা। মিরপুর টেস্টের শুরুতে আফগানিস্তান জাকির হাসানের উইকেট তুলে হুংকার দিলেও সফরকারীরাই এখন উল্টো চাপে। দুই তরুণের অবিচ্ছিন্ন শতরানের জুটি বাংলাদেশকে প্রথম সেশনেই নিয়ে গেছে শক্ত অবস্থানে।

লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ১১৬ রান। খেলা হয়েছে ২৪ ওভার। শান্ত ৭৬ বলে ৬৪ ও জয় ৭০ বলে ৩৮ রানে অপরাজিত আছেন। ওয়ানডে ঢংয়ে ব্যাট চালিয়ে শান্ত মারেন ১১টি চার, জয়ের ব্যাট থেকে আসে ৬ বাউন্ডারি।

ইনিংসের দ্বিতীয় ওভারের প্রথম বলেই গ্লাভসে বল লাগিয়ে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দেন জাকির। ১ রান করে ফেরেন ড্রেসিংরুমে। দলের রান তখন মোটে ৬। এরপর জয়ের সঙ্গে জুটি বাধেন শান্ত। দারুণ ব্যাটিংয়ে বড় সংগ্রহের দিকে এগিয়ে নিচ্ছেন দলকে।

আফগানদের বিপক্ষে একমাত্র টেস্টে টসে হেরে আগে ব্যাটিং করছে বাংলাদেশ। ইনজুরি থেকে সেরে ওঠা তাসকিন আহমেদ ফিরেছেন একাদশে। হালকা ঘাসের উইকেটে বাংলাদেশের একাদশে তিন পেসার। বিশেষজ্ঞ স্পিনার হিসেবে তাইজুলের পাশাপাশি আছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।
বিষয়:টেস্ট বাংলাদেশ-আফগানিস্তান মিরপুর শতরানের জুটি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…