চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওই আউট না দিলে বাংলাদেশ জিততে পারত: রমিজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩৮ অপরাহ্ণ ১১, জুন ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
Bangladeshi cricket players celebrating during a match. Channel i News - চ্যানেল আই নিউজ

টি-টুয়েন্টি বিশ্বকাপে সাউথ আফ্রিকা ও বাংলাদেশ ম্যাচে বেশকিছু বাজে সিদ্ধান্ত এসেছে আম্পায়ারের দিক থেকে। স্টাম্পের বাইরের বলে তাওহীদ হৃদয়কে আউট দেয়া, ভুল সিদ্ধান্তে মাহমুদউল্লাহকে আউট দিয়ে বাংলাদেশকে চার বাই-রান থেকে বঞ্চিত করা। যেগুলোর ভালো প্রভাব পড়েছে ম্যাচে।

শেষপর্যন্ত ক্ষতি হয়েছে বাংলাদেশের, চার রানের জয় নিয়ে মাঠ ছেড়েছে প্রোটিয়া দল। আম্পায়ারদের এমন সিদ্ধান্তে হতাশ পাকিস্তানের সাবেক ব্যাটার রমিজ রাজাও। বলেছেন, হৃদয়কে আউট না দিলে বাংলাদেশ ম্যাচ জিততে পারত।

নিজের ইউটিউব চ্যানেলে বাংলাদেশ-সাউথ আফ্রিকার ম্যাচ বিশ্লেষণ করেছেন রমিজ। হৃদয়ের আউট নিয়ে বলেছেন, ‘তাওহীদ হৃদয়ের আউট এমন একটি মুহূর্ত যা সাউথ আফ্রিকার জন্য ইতিবাচক এবং বাংলাদেশের জন্য নেতিবাচক হয়েছে। হৃদয় অনেক ভালো খেলছিল এবং তার মধ্যে সহজাত প্রতিভা রয়েছে।’

Banglabid

‘রাবাদার বলে এমন একটি আউট দেয়া হয়েছে যা লাইনের বাইরে। ওটা নটআউট হতে পারতো, কিন্তু সেটা ছিল আম্পায়ার্স কল। এক্ষেত্রে আসলে ভাগ্য বাংলাদেশের সাথে ছিল না। ওই আউট না দিলে বাংলাদেশ হয়তো ম্যাচ জিতে যেত।’

ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রে টি-টুয়েন্টি বিশ্বকাপে গ্রুপ ‘ডি’তে দ্বিতীয় ম্যাচে সাউথ আফ্রিকা ১১৩ রান করেছিল। জবাব দিতে নেমে বাংলাদেশ ১০৯ রানে থামে, প্রোটিয়ারা জয় পায় ৪ রানে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউএসএওয়েস্ট ইন্ডিজবাংলাদেশ২৪রমিজ রাজালিড স্পোর্টসসাউথ আফ্রিকা২৪হৃদয়
শেয়ারTweetPin

সর্বশেষ

জাহাজ শিল্পে আন্তর্জাতিক মান: টেকসই ভবিষ্যতের নতুন দিগন্ত

আগস্ট ১৩, ২০২৬

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে হলান্ডের চার স্বীকৃতি

আগস্ট ১৩, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড

আগস্ট ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

তদন্তের মুখে ৫৮ ঢাবি শিক্ষক

আগস্ট ১৩, ২০২৬

বিদ্যুৎ সঙ্কটের জন্য কাকে দুষছে জামায়াত

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT