চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফরিদুর রেজা সাগরের বই নিয়ে স্ট্যামফোর্ডে পাঠ-আলোচনা

২ ফেব্রুয়ারি স্ট্যামফোর্ড ইউনিভার্সিটিতে ‘বাংলা টেলিভিশনের ৫০ বছর’ বই নিয়ে আলোচনা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৫৮ অপরাহ্ণ ২৮, জানুয়ারি ২০২৬
বিনোদন
A A

টেলিভিশন ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগরের লেখা ‘বাংলা টেলিভিশনের ৫০ বছর’ বইটি প্রকাশের পর থেকেই পাঠক ও মিডিয়া অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দেয়। বাংলাদেশ টেলিভিশনের যাত্রা শুরুর সময় থেকে স্যাটেলাইট টিভির অভিজ্ঞতা—বাংলা টেলিভিশনের দীর্ঘ পথচলার একটি পূর্ণাঙ্গ দলিল হিসেবে বিবেচিত হচ্ছে বইটি।

এই বইকে কেন্দ্র করে এবার আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ।

আগামী ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য এ আয়োজনে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন প্রখ্যাত অভিনেতা ও নির্মাতা তারিক আনাম খান, টিভি ব্যক্তিত্ব খ ম হারুন এবং বইটির প্রকাশক প্রতিষ্ঠান অন্যপ্রকাশ–এর কর্ণধার মাজহারুল ইসলাম।

বইটিতে বাংলাদেশ টেলিভিশনের সোনালি যুগের নাটক, ম্যাগাজিন অনুষ্ঠান, টকশো, কুইজ ও বিতর্ক প্রতিযোগিতা, ধারাবাহিক নাটক, লাইভ ফোন ইন অনুষ্ঠান, সংগীতানুষ্ঠান, ছোটদের অনুষ্ঠান ও জনপ্রিয় প্রতিভা সন্ধানী আয়োজন নতুন কুঁড়িসহ অসংখ্য স্মরণীয় অনুষ্ঠানের প্রেক্ষাপট ও বিবরণ তুলে ধরা হয়েছে। পাশাপাশি ১৯৭১ সালের মার্চ মাসে অসহযোগ আন্দোলন এবং মুক্তিযুদ্ধের সময় অবরুদ্ধ ঢাকায় বিটিভির সাহসী ও ঐতিহাসিক ভূমিকার কথাও স্থান পেয়েছে বইটির একাধিক অধ্যায়ে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অন্যপ্রকাশখ ম হারুণটেলিভিশনতারিক আনামফরিদুর রেজা সাগরবাংলা টেলিভিশনের ৫০ বছরস্ট্যামফোর্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মোবাইল নেটওয়ার্ক দুর্বল, আমগাছে উঠে অনলাইন হাজিরা প্রধান শিক্ষকের

জুন ১৬, ২০২৬

দুই ঘণ্টা পর তেজগাঁওয়ের সড়ক ছেড়েছে শ্রমিকরা

জুন ১৬, ২০২৬

অঘটনের রাত হোঁচট খেল স্পেন, বেলজিয়াম ও উরুগুয়ে

জুন ১৬, ২০২৬

মিয়ানমারে বিশাল গ্যাসক্ষেত্রের সন্ধান

জুন ১৬, ২০২৬
ম্যাচের শেষ মুহূর্তে

গ্রুপপর্বের কোন ম্যাচেই নেইমারকে পাবে না ব্রাজিল

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT