চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গানে-কথায় ক্যানবেরা মাতালো সোলস

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫৯ অপরাহ্ণ ২৮, আগস্ট ২০২৩
বিনোদন
A A

অস্ট্রেলিয়া সফরে হাফ ডজন কনসার্টে অংশ নিচ্ছে দেশের জনপ্রিয় ব্যান্ড সোলস। গত ২৬ আগস্ট ক্যানবেরায় চার্লসওয়ার্থ থিয়েটারে সোলস লাইভ কনসার্টের আয়োজন করা হয়। যে কনসার্টে হল ভর্তি দর্শকের সামনে সোলস প্রায় দুই ঘণ্টাব্যাপী সংগীত পরিবেশন করে মাতিয়ে রাখে!

এ সময় সোলসের কালজয়ী গান ‘মুখরিত জীবন’র গীতিকার আবদুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন সেখানে। মিলনায়তনের দর্শকদের সঙ্গে গানটি তৈরির গল্প তুলে ধরেন তিনি। পাশাপাশি সোলস সদস্যদের সঙ্গে গানটি গেয়েছেন অস্ট্রেলিয়া প্রবাসীরা। এদিন সোলসের সঙ্গে দুজন দর্শকও ‘সাগর তীরে’ ও ‘কলেজের করিডোরে’ গান দুটি গেয়েছেন।

কনসার্ট শেষে সোলস ব্যান্ডের প্রধান পার্থ বড়ুয়া বলেন, ‘অডিটোরিয়ামের দর্শকরা সোলসের গানগুলো মনভরে উপভোগ করেছে। বিশেষ করে আজকের এই অনুষ্ঠানে মামুন ভাইকে কাছে পেয়ে অন্যরকম লেগেছে। এক কথায় অসাধারণ শো হয়েছে।’

অস্ট্রেলিয়া সফর প্রসঙ্গে পার্থ বড়ুয়া বলেন, ‘সোলসের ৫০ বছর পূর্তি উপলক্ষে আমাদের এই সফর। এবার কনসার্টগুলোতে সোলসের কালজয়ী গানের পাশাপাশি নতুন গানও থাকছে। আশা করি, ভক্তদের নতুন কিছু উপহার দিতে পারবো।’

এদিকে আগামী ২ সেপ্টেম্বর সিডনি, ৯ সেপ্টেম্বর ব্রিসবেন, ১৬ সেপ্টেম্বর মেলবোর্ন, ২৩ সেপ্টেম্বর এডিলেড ও ২৪ সেপ্টেম্বর পার্থে কনসার্টে অংশ নেবে সোলস।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: পার্থ বড়ুয়াবাংলা ব্যান্ডব্যান্ডলিড বিনোদনসিনেমাসোলস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: মোসলেহ উদ্দিন আহমদ (ডিএমপি কমিশনার)।

কিশোর গ্যাং-অনলাইন জুয়া-সাইবার প্রতারণার বিরুদ্ধে ডিএমপির কঠোর বার্তা

মে ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

হজযাত্রীদেরকে ধর্ম মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনা

মে ২০, ২০২৬

ট্রাম্পের ইরান যুদ্ধ নীতির বিরুদ্ধে ভোট দিলেন তার দলের ৪ সিনেটর

মে ২০, ২০২৬
ছবি: মিশু বিশ্বাস।

ফ্লোরিডার জ্যাকসনভিল আয়রনম্যানে বাংলাদেশের মিশুর সেরা অর্জন

মে ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

আপিল বিভাগে সাংবাদিক প্রবেশের অনুমতি চেয়ে প্রধান বিচারপতিকে চিঠি

মে ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT