চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বনশ্রীর মুদি দোকানের কর্মচারী হত্যা, গ্রেপ্তার ২

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১৮ অপরাহ্ণ ০৪, অক্টোবর ২০২৪
- সেমি লিড, অপরাধ
A A
বনশ্রীর মুদি দোকানের কর্মচারীর ছবি, নিহতের পরিবারের জন্য শোক প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর বনশ্রী এলাকার মুদির দোকানের কর্মচারী মিজানুর রহমান হত্যা মামলায় দুইজনকে গ্রেপ্তার করেছে খিলগাঁও থানা পুলিশ।

গ্রেপ্তাররা হলো- ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. আজিজুল হক ও স্বেচ্ছাসেবক লীগের সদস্য মো. ওবায়দুল ইসলাম রানা।

আজ শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি বলেন, মোহাম্মদ মিজানুর রহমান ছিলেন খিলগাঁও থানার বনশ্রী এলাকায় একটি মুদি দোকানের কর্মচারী। গত ১৯ জুলাই মিজানুর জুমার নামাজ শেষে বিকেল তিনটার দিকে দোকান খোলার জন্য বাসা থেকে বের হন সেই সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গোলাগুলি চলছিল। খিলগাঁও থানার বনশ্রী এলাকায় পৌঁছালে কোন কিছু বুঝে ওঠার আগেই মিজান বাম পায়ে গুলিবিদ্ধ হন। পরে তার স্ত্রী, বোন ও ভগ্নিপতির সহায়তায় নিকটস্থ অ্যাডভান্স হাসপাতালে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। রক্তপাত বন্ধ না হওয়ায় ভিকটিমকে দ্রুত আগারগাঁও পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়ার পরেও রক্ত বন্ধ না হওয়ায় অতিরিক্ত রক্তক্ষরণে বিকেল ৫ টা ৪০ মিনেটে মৃত্যুবরণ করেন মিজান। এ ঘটনায় নিহতের বাবা কামাল হোসেন মোল্লা গত ২ সেপ্টেম্বর খিলগাঁও থানায় মামলা দায়ের করেন।

মামলা তদন্ত কালে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় গ্রেপ্তারদের অবস্থান শনাক্ত করা হয়। বৃহস্পতিবার বিকেলে খিলগাঁও থানা এলাকায় অভিযান পরিচালনা করে আজিমুল এবং ওবায়দুলকে গ্রেপ্তার করা হয়। তাদের আদালতে পাঠানো হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গ্রেপ্তার ২বনশ্রীমুদি দোকানের কর্মচারী হত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

সর্বত্র আলোচনায় ‘মুসাফির ক্যাফে’, কী আছে এই সিরিজে?

আগস্ট ৮, ২০২৬

জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে আমদানি-বিপণনে নতুন নীতিমালা আনছে সরকার

আগস্ট ৮, ২০২৬

মায়ের অভাবের সংসার: সন্তানের মাথা গোঁজার ঠাঁইয়ের জন্য বিক্রি করলেন মাথার চুল

আগস্ট ৮, ২০২৬

নাইটক্লাবে হাতাহাতি, ইংল্যান্ডের বিশ্বকাপ খেলা এই ফরোয়ার্ডের কী শাস্তি হতে পারে

আগস্ট ৮, ২০২৬

সালমানের বাড়ির নিরাপত্তায় থাকা কনস্টেবলের আকস্মিক মৃত্যু

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT