চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নড়াই নদীর ওপর দুটি সেতু নির্মাণের সিদ্ধান্ত ডিএনসিসি’র

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১৮ অপরাহ্ণ ১৯, জুলাই ২০২৫
বাংলাদেশ
A A
নড়াই নদীর ওপর দুটি সেতু নির্মাণের সিদ্ধান্তের সংবাদ সম্মেলনে বক্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ জানিয়েছেন, রাজধানীর বনশ্রী ও আফতাব নগরের মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপনে নড়াই নদীর ওপর নির্মিত হবে দুইটি সেতু। প্রস্তাবিত এই সেতুগুলোর নাম রাখা হবে ‘নড়াই সেতু’।

বনশ্রী-আফতাব নগরের যোগাযোগে আসছে নতুন যুগ, নদীপথে সম্ভাবনার কথা বলেছেন ডিএনসিসি প্রশাসক। তিনি বলেন, শুধু খাল নয়, এটি এক সময় প্রবাহমান নদী ছিল। ফিরিয়ে আনা হচ্ছে নদীটির সেই পরিচয়।

শুক্রবার ১৮ জুলাই বনশ্রী খালপাড় এলাকায় আয়োজিত “ময়লা পরিষ্কার ও বৃক্ষরোপণ কর্মসূচির” উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ এ ঘোষণা দেন।

তিনি বলেন, এই দুটি সেতু নির্মাণ হলে বনশ্রী ও আফতাব নগরের মধ্যে সরাসরি সংযোগ তৈরি হবে। বর্তমানে প্রধান সড়ক ছাড়া বিকল্প কোনো পথ নেই। যে জলাধারকে আমরা এখন বনশ্রী খাল হিসেবে জানি, আশির দশকেও সেটি ছিল নড়াই নদী। অবৈধ দখল ও অব্যবস্থাপনার কারণে সেটি খালে রূপ নিয়েছে।

তিনি বলেন, তবে সুখবর হচ্ছে পানি উন্নয়ন বোর্ড ইতোমধ্যে এটিকে পুনরায় ‘নড়াই নদী’ হিসেবে তালিকাভুক্ত করেছে। এর ফলে নদীটির পুনঃপ্রবাহ ও সংরক্ষণের কাজ শুরু করা সম্ভব হবে।

নৌপথে যাত্রী পরিবহন চালুর সম্ভাবনা ডিএনসিসি প্রশাসক বলেন, নড়াই নদী রক্ষা করতে পারলে ভবিষ্যতে রামপুরা থেকে নৌপথে শীতলক্ষ্যা, ধলেশ্বরী ও বালু নদী হয়ে সদরঘাট ও মিরপুর পর্যন্ত যাত্রী পরিবহন চালু করা যেতে পারে।

Reneta

এ উদ্যোগ বাস্তবায়িত হলে ঢাকার অভ্যন্তরে পরিবেশবান্ধব ও যানজটমুক্ত বিকল্প যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বর্জ্য ব্যবস্থাপনায় ‘চাঁদাবাজ সিন্ডিকেট’ বাধা বক্তব্যে প্রশাসক ঢাকার বর্জ্য ব্যবস্থাপনার নাজুক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, চাঁদাবাজ সিন্ডিকেটের কারণে আমাদের পরিচ্ছন্নতা কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। ফুটপাতগুলোও দখলমুক্ত করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।

তিনি জানান, গুলশান, বনানী ও বারিধারা লেকের জন্য একটি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা মাস্টারপ্ল্যান প্রণয়নের কাজ চলছে, যা বাস্তবায়নে সহায়তা করছে বিশ্বব্যাংক।

‘গাছ লাগালেই হবে না, পরিচর্যাও দরকার’ অনুষ্ঠানে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করে ডিএনসিসি প্রশাসক বলেন, শুধু গাছ লাগালেই চলবে না। অন্তত দুই-তিন বছর ধরে সেগুলোর পরিচর্যা নিশ্চিত করতে হবে। তাহলেই একটি সবুজ, টেকসই নগর গড়ে তোলা সম্ভব হবে।

নাগরিক সচেতনতা ছাড়া উন্নয়ন অসম্ভব পরিবেশ সংরক্ষণে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন, শহরটা আমাদের সবার। এর সৌন্দর্য ও স্বাস্থ্য রক্ষা করার দায়িত্বও আমাদেরই। খালে ময়লা না ফেলার বিষয়ে সচেতন হতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফতাব নগরডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজঢাকা উত্তর সিটি কর্পোরেশনদুটি সেতুনড়াই নদীনির্মাণবনশ্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: মৃত প্রবাসী শাহজাহান পাটোয়ারী

চাঁদপুরে মাদকবিরোধী অভিযানে হামলা, ইটের আঘাতে প্রবাসীর মৃত্যু

আগস্ট ৬, ২০২৬

ভুলের জন্য ক্ষমা চাইলেন ইনফান্তিনো, থাকছেন সভাপতি পদেই

আগস্ট ৬, ২০২৬

২০ আগস্ট দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন

আগস্ট ৬, ২০২৬
ছবি: প্রতিনিধি।

জাতিসংঘের এআই হ্যাকাথনে বিশ্বের সেরা পাঁচে বাংলাদেশের দল

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতিসংঘে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT