অপরাধ

বনশ্রীতে বাসচাপায় ২ যুবক নিহত

বনশ্রীতে বাসচাপায় দুই যুবক নিহতের ঘটনাস্থলের মানচিত্র।. Channel i News - চ্যানেল আই নিউজ

বনশ্রী এলাকায় বাসচাপায় দুই যুবকের মৃত্যুর ঘটনাস্থলের মানচিত্র, যেখানে হাসপাতাল ও বাজারের স্থান দেখানো হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাজধানীর খিলগাঁও বনশ্রী এলাকায় বাসচাপায় পাভেল (১৯) ও আব্দুল্লাহ আল মামুন (২০) নামে দুই যুবক নিহত হয়েছেন। ঘটনার সময় পৃথক দুটি মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিল যুবকরা।

বুধবার (৩০ এপ্রিল) দুপুর ১২টার দিকে খিলগাঁও বনশ্রী ফরাজী হাসপাতালের পাশের রাস্তায় এ দুর্ঘটনাটি ঘটে। একটি বাস দুটি মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলে ওই দুই যুবক মারা যায়।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন ঘটনাটি নিশ্চিত করে জানান, পৃথক দুটি মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিল ওই দুইজন যুবক। পরে একটি বাসের চাপায় দুইজন ঘটনাস্থলে মারা যায়। নিহত দুইজন সম্পর্কে কী হয় তা জানা যায়নি তবে একই এলাকায় তাদের বাসা বলে জানা গেছে। তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বিষয়:খিলগাঁও থানা বনশ্রী বাস চাপা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…