চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশের সামনে আফগানিস্তান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১৮ অপরাহ্ণ ০২, সেপ্টেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দল মাঠে প্রস্তুত, দর্শকরা স্টেডিয়ামে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

এই ম্যাচে হারলে এশিয়া কাপ থেকে শূন্য হাতে ফিরতে হবে বাংলাদেশকে। জিতলেও গ্রুপপর্বের শেষ ম্যাচ পর্যন্ত করতে হবে অপেক্ষা। শ্রীলঙ্কার কাছে প্রথম ম্যাচে বড় ব্যবধানে হেরে যাওয়ায় কঠিন চ্যালেঞ্জের মুখে সাকিব আল হাসানে দল। রান রেটে পিছিয়ে থাকা বড় শঙ্কার কারণ।

রোববার পাকিস্তানের লাহোরে আফগানদের বিপক্ষে লড়াইয়ে নামবে টিম টাইগার্স। খেলা শুরু বেলা সাড়ে ৩টায়। সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস ও গাজী টিভি।

বাংলাদেশকে হারাতে পারলেই আফগানিস্তান উঠে যাবে সুপার ফোরে। এশিয়া কাপে তিনবারের ফাইনালিস্ট লাল-সবুজের দলকে পাকিস্তান থেকেই ফিরে আসতে হবে।

Banglabid

লঙ্কানদের বিপক্ষে ম্যাচটি হয়েছিল পাল্লেকেলেতে। আফগানদের বিপক্ষে ম্যাচটি আবার এশিয়া কাপের মূল আয়োজক পাকিস্তানে। গাদ্দাফি স্টেডিয়ামে সাকিব-মুশফিকরা টিকে থাকার লড়াইয়ে নামবে।

শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিং ডুবিয়েছে বাংলাদেশকে। রশিদ খানদের বিপক্ষেও ভয় আছে ব্যাটিং নিয়ে। ওপেনিংয়ে অনভিজ্ঞতার চিত্র ফুঁটে উঠেছিল নাঈম শেখ ও অভিষিক্ত তানজিদ হাসান তামিমের ব্যাটে। পঞ্চাশের কাছাকাছি ওয়ানডে খেলার অভিজ্ঞতা থাকা ওপেনার এনামুল হক বিজয়কে তাই দেখা যেতে পারে একাদশে।

আগের ম্যাচে নাজুমল হোসেন শান্ত ৮৯ রান করলেও বাংলাদেশের সংগ্রহ ছিল মোটে ১৬৪ রান। দলের আর দুজন মাত্র দুই অঙ্ক পেরোতে পারেন। বাকিরা আসা-যাওয়ার মধ্যে ছিলেন।

Reneta

বোলিং নিয়ে অতটা দুর্ভাবনা নেই। পেস আক্রমণে সাইড বেঞ্চে অপেক্ষায় আছেন হাসান মাহমুদ। স্পিনে সাকিব ছিলেন বেশ কিপটে। লাহোরের ব্যাটিং স্বর্গে কম রান দেয়াই বোলারদের মূল কাজ। জড়তা কাটিয়ে নিজেদের ব্যাটিংটা ঠিকঠাক করতে না পারলে রক্ষা নেই বাংলাদেশের!

ওয়ানডেতে মুখোমুখি দেখায় ১৪ ম্যাচে আফগানিস্তানকে ৮ বার হারিয়েছে বাংলাদেশ। এ বছরের জুলাইয়ে চট্টগ্রামে তিন ম্যাচের সিরিজে ২-১ এ আফগানদের কাছে স্বাগতিকরা হারে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফগানিস্তানএশিয়া কাপ-২০২৩বাংলাদেশলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বারবার চোখ ভিজে আসছিল ইরফানের…

আগস্ট ১৪, ২০২৬

কর্নেল অলির পক্ষে কেন একজোড়া মনোনয়নপত্র?

আগস্ট ১৪, ২০২৬

থেমে গেল গল্প, চিরঘুমে নাট্যকার তানিন রহমান

আগস্ট ১৩, ২০২৬

জাহাজ শিল্পে আন্তর্জাতিক মান: টেকসই ভবিষ্যতের নতুন দিগন্ত

আগস্ট ১৩, ২০২৬

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে হলান্ডের চার স্বীকৃতি

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT