সৌদি আরবে চলমান তাপদাহের কারণে সরাসরি সূর্যের আলোতে কাজ করার উপর সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার।
আগামী ১৫ জুন থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। গ্রীষ্মকালে অধিক তাপমাত্রায় শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষার জন্য সৌদি সরকার প্রতি বছরই এই ধরনের পদক্ষেপ গ্রহণ করে।
আইন অমান্যকারীদের শাস্তির আওতায় আনা হবে বলেও জানিয়েছে সৌদি সরকার। শ্রমিকদের অধিকার ও স্বাস্থ্য সুরক্ষিত রাখার লক্ষ্যে এ পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।










