চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌদি আরবের হীরার গয়না নিয়ে বিপাকে বলসোনারো

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৩৪ অপরাহ্ণ ০৬, জুলাই ২০২৪
আন্তর্জাতিক
A A

সৌদি আরবে গিয়ে বিপুল পরিমাণ হীরার গয়না এবং দামি উপহার পেয়েছিলেন ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইইয়ার বলসোনারো এবং তার স্ত্রী। কিন্তু সেই উপহার ব্রাজিলে এসে নথিভুক্ত করেননি তারা। প্রায় ৩২ লাখ ডলারের সেই উপহার নিয়ে এবার প্রশ্নের মুখে পড়লেন বলসোনারো। তাকে শাস্তিও পেতে হতে পারে এজন্য।

ডয়েচ ভেলে জানিয়েছে, ক্ষমতায় থাকাকালীন ২০২১ সালে সৌদি আরব থেকে ফেরার সময় কাস্টমস বা শুল্ক বিভাগের কাছে গয়নার বিষয়ে কোন তথ্য দেননি সাবেক ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট। ব্রাজিলের সাও পাওলো বিমানবন্দরে বলসোনারোর একজন ঘনিষ্ঠ ব্য়ক্তিকে আটক করে শুল্ক বিভাগ। তার ব্য়াগে ওই গয়নার বেশ কিছু অংশ পাওয়া যায়। ক্ষমতা হারানোর পর সেই উপহার নিয়েই এবার প্রশ্নের মুখে পড়লেন বলসোনারো।

ব্রাজিলের বর্তমান আইনমন্ত্রী আলেকজান্ডার ডে মোরায়েস সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এই বিষয়টি নিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। বলসোনারোর বিরুদ্ধে অভিযোগ, ওই উপহার বিক্রি করে বিপুল অর্থ রোজগার করেছেন তিনি। কিন্তু গয়নার বিষয়ে দেশের শুল্ক বিভাগকে তিনি কোন তথ্য দেননি। পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করতে শুরু করেছে। তবে দেশটির সুপ্রিম কোর্টের পুলিশ এখন পর্যন্ত কোন রিপোর্ট দেয়নি।

পুলিশ জানিয়েছে, সাবেক প্রেসিডেন্ট ছাড়া আরও ১০ জনের বিরুদ্ধে ওই মামলায় তদন্ত শুরু করেছে পুলিশ। এর মধ্যে বলসোনারোর আইনজীবীও আছেন। এর আগে আরও একবার বলসোনারোর বিরুদ্ধে তদন্ত হয়েছিল এবং তিনি দোষী প্রমাণিত হয়েছিলেন। অভিযোগ ছিল, কোভিড ভ্য়াকসিনের রেকর্ডে কারচুপি করেছিলেন তিনি। এবার হীরের গয়না-কাণ্ডে আবারও তদন্তের মুখে সাবেক প্রেসিডেন্ট।

বলসোনারোর ছেলে ফ্ল্যাবিয়ো ব্রাজিলের পার্লামেন্টের একজন সেনেটর। তিনি জানিয়েছেন, এই ঘটনাকে বিভিন্নভাবে প্রমাণ করে বর্তমান সরকার তার বাবাকে অপদস্ত করার চেষ্টা চালাচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বলসোনারোব্রাজিলসৌদি আরবহীরার গয়না
শেয়ারTweetPin

সর্বশেষ

মিরোস্লাভ ক্লোসাকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ ১৭ গোলের রেকর্ড লিওনেল মেসির

জুন ২২, ২০২৬

ইরান ম্যাচের আগে ভ্রমণ জটিলতায় সালাহর মিশর

জুন ২২, ২০২৬

নেইমার ফেরায় বিচলিত নন স্কটল্যান্ডের ডিফেন্ডার

জুন ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্র্যাক ইউনিভার্সিটিতে সিএসই রিসার্চ ডে ২০২৬ অনুষ্ঠিত

জুন ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

অগ্রযাত্রা প্রতিদিনের সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি

জুন ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT