চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুটিংয়ে নকল বন্দুক থেকে আসল গুলি, চিত্রগ্রাহকের মৃত্যু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১০ অপরাহ্ণ ২২, অক্টোবর ২০২১
বিনোদন
A A

নিউ মেক্সিকোতে সেট ফেলে চলছিলো হলিউড সিনেমা ‘রাস্ট’ এর শুটিং। অ্যাকশন দৃশ্য নিয়ে সবাই ছিলেন ভীষণ উত্তেজীত। ছবির প্রধান নায়ক ‘মিশন ইম্পসিবল’ খ্যাত অ্যালেক বল্ডউইন প্রপ গান (নকল বন্দুক) দিয়ে প্রতিপক্ষকের দিকে তাক করেছিলেন! এমন সময় ঘটলো মহা বিপত্তি!

নকল বন্দুকের ট্রিগার চাপতেই বেরিয়ে গেল গুলি! যা সোজা এই ছবির প্রধান চিত্রগ্রাহককে ঘায়েল করে। সঙ্গে সঙ্গে মৃত্যু হয় হলিউডের ৪২ বছর বয়সী উদীয়মান নারী চিত্রগ্রাহক হ্যালাইনা হাটচিনসের!মুহূর্তেই হুলস্থুল লেগে যায় শুটিং সেটে। এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে আছেন পরিচালক জোয়েল সৌজা।

জানা যায়, নিউ মেক্সিকোর হুয়ান রিওজ-এর সান্টাফে কাউন্টি অঞ্চলে বিশাল সেট ফেলে চলছিলো ‘রাস্ট’ সিনেমার দৃশ্য ধারণের কাজ। এই দুর্ঘটনার পর বন্ধ রয়েছে শুটিং।

বিবিসি জানিয়েছে, ইতিমধ্যে স্থানীয় পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এখন পর্যন্ত কারও নামে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়নি।

‘রাস্ট’ সিনেমার শুটিং সেট

তদন্তকারীরা অফিসাররা সরেজমিনে তদন্ত চালাচ্ছেন ঠিক কী ধরনের অস্ত্র ব্যবহার করা হচ্ছিল ওই ছবির সেটে। পাশাপাশি ঐসব অস্ত্র দেখভালের দায়িত্ব কাদের দেওয়া হয়েছিল সেই বিষয়েও খোঁজ চালাচ্ছেন তারা।

গুলিতে নিহত চিত্রগ্রাহক হ্যালাইনা হাটচিনসের জন্ম ইউক্রেনে। দেশটির রাজধানী কিভের একটি বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় পড়াশোনা শেষ করেন তিনি। পরবর্তীতে আমেরিকার লস অ্যাঞ্জেলসে গিয়ে চলচ্চিত্র নিয়ে পড়াশোনা করেন।

Reneta

২০১৯ সালে আমেরিকার সিনেমাটোগ্রাফার ম্যাগাজিন তার নামের আগে ‘উদীয়মান তারকা’ খেতাব জুড়ে দেয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাকশনঅ্যালেক বল্ডউইনগুলিচিত্রগ্রাহকপরিচালকবন্দুকবিবিসিমিশন ইম্পসিবলমেক্সিকোরাস্টলিড বিনোদনশুটিংসিনেমাহলিউড
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাবিদ প্রতিযোগিতার কুমিল্লা আঞ্চলিক বাছাই অনুষ্ঠিত

আগস্ট ৭, ২০২৬
ছবি: কক্সবাজারে পর্যটক নিহতের মামলার প্রধান আসামি মো. ফরিদ।

প্যারাসেইলিংয়ে পর্যটক মৃত্যুর মামলার প্রধান আসামি গ্রেপ্তার

আগস্ট ৭, ২০২৬

থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর গুলিবর্ষণ, নিহত অন্তত ৭

আগস্ট ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

দীর্ঘ অপেক্ষার পর ৭৫ হাজার শিক্ষক-কর্মচারীর জন্য কী সুখবর!

আগস্ট ৭, ২০২৬
মাগুরা জেলার মানচিত্র ও চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের একটি সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

মাগুরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুয়াজ্জিনের মৃত্যু 

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT