ফুটবল

আরব উপসাগরীয় কাপের শিরোপা জিতল বাহরাইন

বাহরাইন ফুটবল দল কাপ জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাহরাইন ফুটবল দল আরব উপসাগরীয় কাপের শিরোপা জিতেছে, খেলোয়াড়রা উল্লাসে ভাসছে, দর্শকরা স্টেডিয়ামে আনন্দে মেতে উঠেছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বাহরাইন, ইরাক, ওমান, আরব আমিরাত, কাতার, ইয়েমেন- মোট আটটি আরব দেশ নিয়ে হয় উপসাগরীয় কাপ বা গালফ কাপ। ১৯৭০ সালে উপসাগরীয় কাপে ৬টি আরব দেশ সদস্য হলেও ২০১৬ সালে ৮ আরব দেশকে সদস্য করা হয়।

এর সদর দপ্তর কাতারে। প্রতি দুই বছর পর আরব ফেডারেশন ফুটবল কাপ বা গালফ কাপ ফুটবল অনুষ্ঠিত হয়। এবার কুয়েতে গত ২১ ডিসেম্বর থেকে দুটি  ভেন্যুতে খেলা হয়েছে।

শনিবার কুয়েতের জাবের আল-আহমাদ আন্তর্জাতিক স্টেডিয়ামে বাহরাইন ২-১ গোলে ওমানকে হারিয়ে ২৬তম অ্যারাবিয়ান কাপ জিতেছে। ১৭ মিনিটে মোহাম্মদ আল-মুসালামি গোলের সূচনা করার পরে ওমান ম্যাচের বেশিরভাগ সময় নেতৃত্ব দেয়।

৭৮ মিনিটে পেনাল্টি থেকে মোহাম্মদ মারহুন বাহরাইনের পক্ষে সমতা আনেন। বাহরাইনের জয়সূচক গোলটি আসে দুমিনিট পর, যখন মারহুনের কিক মুসালামির পায়ে লেগে ওমানের জালে জড়ায়।

২০১৯ সালে কাতারে অনুষ্ঠিত ২৪তম অ্যারাবিয়ান গালফ কাপের পর এটি বাহরাইনের দ্বিতীয় উপসাগরীয় কাপ শিরোপা।

মোশাররফ হোসেন, কুয়েত প্রতিনিধি

বিষয়:বাহরাইন শিরোপা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…