সিঙ্গাপুরের সম্মানজনক পুরস্কার ‘সিঙ্গাপুর সাইলেন্ট হিরো’তে ভূষিত হয়েছেন বাংলাদেশের বাগেরহাটের প্রত্যন্ত গ্রামের বাসিন্দা সিঙ্গাপুরপ্রবাসী মোহাম্মদ শফিকুল ইসলাম। সিঙ্গাপুরপ্রবাসী প্রায় ৬০ হাজার শ্রমিকের কাছে স্বদেশীবন্ধু হিসেবে পরিচিত মোহাম্মদ শফিকুল ইসলাম। সিঙ্গাপুরের ডেপুটি প্রাইম মিনিস্টার লরেন্স ওয়াং বর্ণাঢ্য আয়োজনে ২৮শে সেপ্টেম্বর তার হাতে এই পদক তুলে দেন।






