চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধান উপদেষ্টার সঙ্গে যা নিয়ে আলোচনা করেছেন সাফজয়ী মেয়েরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৬ অপরাহ্ণ ০২, নভেম্বর ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশ নারী ফুটবল দলের সদস্যরা প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মেয়েদের সাফে চ্যাম্পিয়ন বাংলাদেশ দলের ফুটবলাররা শনিবার সকালে সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টার সঙ্গে। সাক্ষাতে সাবিনা খাতুনরা পরিবারের জন্য ঢাকায় আবাসন সুবিধা চেয়েছেন উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে। এছাড়া বেশ কয়েকজন খেলোয়াড়ের এলাকায় সংস্কারসহ তাদের খেলা সংক্রান্ত কিছু চাহিদাও বৈঠকে তুলে ধরা হয়।

এবার সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর নারী ফুটবলরাদের মধ্যে ঢাকায় স্থায়ী আবাসনের চাহিদা উঠে এসেছে। আজ অধিনায়ক সাবিনা খাতুন প্রধান উপদেষ্টাকে সেটি বলেছেন বলে জানান, ‘আমাদের পরিবারের অনেকে ঢাকায় আসে, কিন্তু তাদের থাকার জায়গা থাকে না। তাই প্রধান উপদেষ্টাকে অনুরোধ করেছি আমাদের পরিবারের জন্য একটি করে আবাসন ব্যবস্থার।’

ঢাকায় আবাসন ব্যবস্থার পাশাপাশি অনেক ফুটবলারের নিজ জেলার আবাসনও খুব নাজুক। অনেকের ঘর ভাঙা আবার অনেকের বাড়ির পথ দুর্গম। পাহাড়ি এলাকায় অনেকের বাড়িতে নেই বিদ্যুৎও। ব্যক্তিগত সমস্যাও প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরেছেন ফুটবলাররা। সাবিনা বলেন, ‘মারিয়া, কৃষ্ণা, মনিকা, মাসুরাসহ অনেকেই ব্যক্তিগত সমস্যার কথা বলেছে। যেমন মনিকার বাড়িতে যাওয়ার রাস্তা খারাপ এবং সেই এলাকার বিদ্যুৎ সমস্যাও আছে।’

Banglabid

ব্যক্তিগত সমস্যার পাশাপাশি নারী ফুটবলকে এগিয়ে নিতেও কিছু বিষয় তুলে ধরেন সাবিনা। ফুটবলের প্রধান ভেন্যু বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম এখনও সংস্কারাধীন। বাফুফে ভবনের পাশে টার্ফ ও কমলাপুর স্টেডিয়ামের টার্ফও অকেজো প্রায়। তাই নারীদের খুব ভোরে মতিঝিল থেকে বসুন্ধরায় যেতে হয়।

সবকিছু শুনে এসব সমস্যার সমাধানের জন্যও আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা। এ প্রসঙ্গে সাবিনা বলেছেন, ‘তিনি আমাদের প্রতিটি বিষয় মনোযোগ দিয়ে জেনেছেন। সবগুলো লিখিত দিতে বলেছেন এবং সমাধানের আশ্বাস দিয়েছেন। আমরা ক্রীড়া উপদেষ্টার মাধ্যমে এই চিঠি দেব।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ড. মুহাম্মদ ইউনূসবাফুফেবাংলাদেশযমুনালিড স্পোর্টসসাবিনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

থানা পর্যায়ে কমিটি করবে জাতীয় নাগরিক কমিটি

পরবর্তী

বার্সেলোনার বিপক্ষে খেলতে চান সাফজয়ীরা

পরবর্তী
প্রধানমন্ত্রী সাফজয়ীদের সাথে শুভেচ্ছা বিনিময় করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বার্সেলোনার বিপক্ষে খেলতে চান সাফজয়ীরা

অবকাঠামো উন্নয়নে সেমিনার, বক্তা ও দর্শকরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

‘গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাই অন্তর্বর্তী সরকারের রাষ্ট্র পরিচালনার মূলনীতি’

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নাটালি কীভাবে ঢুকলেন হোয়াইট হাউসে!

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রাম্প যুদ্ধ বাড়ালে ইউরোপের মার্কিন ঘাঁটিতে হামলা: ইরান

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানকে সহায়তা করলে বড় ধরনের খেসারত দিতে হবে: ট্রাম্প

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ভোটের যে পদ্ধতিতে রাষ্ট্রপতি নির্বাচন

আগস্ট ২০, ২০২৬

সরকারের প্রথম ১৮০ দিন: ক্রীড়াঙ্গণে সংস্কার ও তৃণমূলে নজর

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT