বিনোদন

আইপিএলের উদ্বোধনে মঞ্চ মাতাবেন যারা

বাংলাদেশি শিল্পীদের ছবি, যারা আইপিএলের উদ্বোধনে মঞ্চ মাতাবেন. Channel i News - চ্যানেল আই নিউজ

তিনজন বাংলাদেশি শিল্পী আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

২২ মার্চ থেকে শুরু হতে চলেছে আইপিএল ২০২৪। আইপিএলের উদ্বোধন মানেই তারকাদের হাট। উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে তাই ক্রিকেটপ্রেমীদের কৌতূহলের শেষ নেই। বরাবরের মতো এবারও থাকছে জমকালো আয়োজন।

উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন কিংবদন্তি সুরকার, সঙ্গীতশিল্পী এ আর রহমান। এছাড়াও মঞ্চ মাতাবেন সোনু নিগম।

এবার আইপিএলের উদ্বোধনে থাকছেন অক্ষয় কুমার। সাথে থাকবেন টাইগার শ্রফ। মূলত মুক্তির অপেক্ষায় থাকা ‘বড়ে মিয়া ছোটে মিয়া’ ছবির প্রচারণার খাতিরে মঞ্চ মাতাবেন তারা।

ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়েছে, শুক্রবার উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টায়। এবারের উদ্বোধনী অনুষ্ঠান হবে ছোট কিন্তু চমকে ভরপুর। এবারের উদ্বোধনী অনুষ্ঠানের নাম রাখা হয়েছে ‘রাইজ এজ ওয়ান’।

আইপিএল-এর প্রথম ম্যাচে মুখোমুখি এমএস ধোনির চেন্নাই সুপার কিংস এবং বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। উদ্বোধনী অনুষ্ঠান শেষ হলেই টসের জন্য মাঠে নামবেন দুই অধিনায়ক। প্রথম ম্যাচ শুরু হবে ভারতের সময় রাত ৮টায়।

বিষয়:আইপিএল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…