চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভক্তদের ঈদের শুভেচ্ছা জানালেন অক্ষয় ও টাইগার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩৫ অপরাহ্ণ ০৯, এপ্রিল ২০২৪
বিনোদন
A A
অক্ষয় ও টাইগার ঈদ শুভেচ্ছা জানাচ্ছেন, ছবি তোলা।. Channel i News - চ্যানেল আই নিউজ

২৫ বছর আগে অমিতাভ বচ্চন ও গোবিন্দ অভিনীত ‘বড়ে মিয়া ছোটে মিয়া’ ছবি বলিউডে সাড়া ফেলে দিয়েছিল। সেই ছবির রিমেক নিয়েই এবার বড় পর্দা কাঁপাতে আসছেন অক্ষয় কুমার ও টাইগার শ্রফ। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আগামী ১০ এপ্রিল ভারতীয় প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে আলি আব্বাস জাফরের এই ছবি। ছবি মুক্তির আগে ইনস্টাগ্রামে ভক্তদের ঈদের অগ্রিম শুভেচ্ছা জানালেন অক্ষয় ও টাইগার।

অক্ষয় ও টাইগার বর্তমানে দুবাইতে আছেন ছবির প্রচারণার কাজে। সেখান থেকেই ছোট একটি ভিডিও ধারণ করে ইনস্টাগ্রামে শেয়ার করেছেন তারা। ভিডিওতে জানিয়েছেন, ছবির মুক্তি একদিন পিছিয়েছে। পেছানোর কারণও জানান তারা।

ভিডিওতে অক্ষয় বলেন, ‘আমি আর টাইগার এখন আবু ধাবিতে আছি। এখানে আমাদের সিনেমার প্রচারণা চালাতে এসেছি। শেখ নাহিয়ানের তরফ থেকে ইফতারের দাওয়াত পেয়েছি। তার সঙ্গে দেখা করে এসেছি। অনেক মজা হয়েছে, ভালো লেগেছে। সেখানেই আমরা জানতে পেরেছে দুবাইতে ঈদ হবে ১০ এপ্রিল। অর্থাৎ ভারতে হবে ১১ এপ্রিল।’

এরপর টাইগার বলেন, ‘আমরা সবসময় বলেছি বড়ে মিয়া ছোটে মিয়া ঈদে আসবে। আমাদের ওয়াদা ঠিক রাখতে আপনাদের কাছের সিনেমা হলে ১১ এপ্রিল আসছি।’

ভিডিওর শেষে অক্ষয় বলেন, ‘বড়ে মিয়া ও ছোটে মিয়ার তরফ থেকে আপনাদেরকে জানাই অগ্রিম ঈদ মুবারক।’

সিনেমাটি ঘিরে গত এক মাস ধরেই ব্যাপক প্রচারণায় নেমেছেন অক্ষয় ও টাইগার। যেখানেই যাচ্ছেন, একসঙ্গেই যাচ্ছেন দুজন। অ্যাওয়ার্ড শো থেকে শুরু করে রিয়ালিটি শো, সব জায়গায় প্রচার করে বেড়িয়েছেন ‘বাড়ে মিয়া ছোটে মিয়া’র। যার ফলে সিনেমাটি ঘিরে আগ্রহ বাড়ছে দর্শকদের।

Reneta

সিনেমাটি প্রযোজনা করেছেন বাশু ভগনানি, দীপশিখা দেশমুখ, হিমাংশু কিষান মেহরা। এতে আরো অভিনয় করেছেন মানুসী চিল্লার, সোনাক্ষী সিনহা ও আলায় এফ।

 

View this post on Instagram

 

A post shared by Akshay Kumar (@akshaykumar)

সূত্র: নিউজ এইটিন

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অক্ষয়টাইগারবড়ে মিয়া ছোটে মিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

হাসানের ৪ উইকেট, দ্বিতীয় ইনিংসে কোন পথে হাঁটছে বাংলাদেশ?

আগস্ট ৭, ২০২৬

কক্সবাজার সৈকতে গোসলে নেমে যুবকের মৃত্যু

আগস্ট ৭, ২০২৬

অস্ট্রেলিয়ায় তাইজুলের চোট: কতটা গুরুতর, এখন কেমন আছেন?

আগস্ট ৭, ২০২৬

শিশু সুরক্ষা মামলায় মেটাকে আরও ৫৬৭ মিলিয়ন ডলার জরিমানা

আগস্ট ৭, ২০২৬

যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করতে ট্রাম্পের নতুন উদ্যোগ

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT