চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কক্সবাজারে বৈরী আবহাওয়ায় দু’ঘণ্টা পর নামল ফ্লাইট

সরওয়ার আজম মানিকসরওয়ার আজম মানিক
১০:০৭ অপরাহ্ণ ১৩, জুলাই ২০২৩
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A

বৈরী আবহাওয়ায় ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশে রওনা দেওয়া নভোএয়ারের একটি ফ্লাইট চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। ফ্লাইটটি ৫টা ২০ মিনিটে কক্সবাজারে অবতরণ করার কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে ৭টা ১৫ মিনিটে অবতরণ করেছে।

বৃহস্পতিবার (১৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা থেকে আসা নভোএয়ারের একটি ফ্লাইট চট্টগ্রামে অবতরণ করে। এর আগে বিকেল ৪.৩৪ মিনিটে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান থেকে ফ্লাইটটি কক্সবাজার বিমানবন্দরের উদ্দেশে রওনা হয়।

ফ্লাইটে থাকা এক যাত্রী জানান, ঢাকা থেকে ফ্লাইটটি কক্সবাজারের উদ্দেশে রওনা হওয়ার পর কক্সবাজারের দিকে এসে বেশ কয়েকবার অবতরণের চেষ্টা করে। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে অবতরণ করতে পারেনি। একটু ভয়ে ছিলাম। পরে ফ্লাইট চট্টগ্রামে অবতরণ করেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে ফ্লাইটটি চট্টগ্রাম থেকে কক্সবাজার বিমানবন্দরের উদ্দেশে রওনা হবে। তবে ফ্লাইট ৬টা ৪৫ মিনিটে চট্টগ্রাম থেকে রওনা হয়ে ৭টা ১৫ মিনিটে নিরাপদে কক্সবাজার অবতরণ করেছে।

কক্সবাজারে নভোএয়ারের দায়িত্বরত কর্মকর্তা সরওয়ার জানান, বৈরী আবহাওয়ার কারণে বিমানটি চট্টগ্রামে অবতরণ করেছিল। কিন্তু বৈরী আবহাওয়া কেটে যাওয়ায় বিমানটি ৬টা ৪৫ মিনিটে চট্টগ্রাম থেকে রওনা হয় এবং সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেছে। যাত্রীরা সবাই নিরাপদ রয়েছে। বিমানটি পুনরায় যাত্রী নিয়ে কিছুক্ষণের মধ্যে ঢাকার উদ্দেশে রওনা হবে।

কক্সবাজার বিমানবন্দরের ব্যবস্থাপক (ম্যানেজার) মো. গোলাম মোর্তজা হোসাইন বলেন, বেসরকারি বিমান সংস্থা নভোএয়ারের ভিকিউ৯৩৩ ফ্লাইটটি ৭৪ জন যাত্রী নিয়ে ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশে রওনা হয়। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে ফ্লাইট অবতরণ করতে পারেনি। অবতরণ করার চেষ্টাও করেছিল কিন্তু তা সম্ভব হয়নি। তাই যাত্রীসহ ফ্লাইটটি চট্টগ্রামে নিরাপদে অবতরণ করেছে। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ফ্লাইটটি যাত্রীদের নিয়ে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে কক্সবাজারে অবতরণ করেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বৈরী আবহাওয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

এমবাপের রেকর্ড গড়ার ম্যাচে সেনেগালকে হারিয়ে শুরু ফ্রান্সের

জুন ১৭, ২০২৬

মাঠের লড়াইয়ের আগে সংঘর্ষে জড়াল আর্জেন্টিনা-আলজেরিয়া সমর্থকরা

জুন ১৭, ২০২৬

টোয়াব নির্বাচনে হানিফের নেতৃত্বাধীন ‘রিলায়েন্স ফোরাম’ প্যানেল বিজয়ী

জুন ১৬, ২০২৬

টোরি পেন্সো হতে চলেছেন বিশ্বকাপ পরিচালনায় দ্বিতীয় নারী

জুন ১৬, ২০২৬

থমাসকে ভিসা না দেয়া, কানাডার সিদ্ধান্তে ঘানার আপিল

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT