প্যারিস অলিম্পিকে উদ্বোধনী অনুষ্ঠানে ‘বিতর্কিত’ ড্র্যাগ কুইন অংশে অভিনয় করেছিলেন ফ্রান্সের র্যাপার ডিজে বারবারা বাখ। এ অংশে অভিনয় করার জন্য ধর্ষণ-মৃত্যুর হুমকি পাচ্ছেন তিনি। পুলিশের কাছে অভিযোগ দায়ের করতে হয়েছে।
বাখের আইনজীবী অড্রে মেসেলাটি বিবৃতিতে জানিয়েছেন, ‘প্যারিস অলিম্পিক ২০২৪-এর উদ্বোধনী অনুষ্ঠানের পর, এতে অংশগ্রহণ করা শিল্পী, বারবারা বাখ প্রচণ্ড আক্রমণ ও হয়রানির শিকার হচ্ছেন।’
‘তাকে ধর্ষণ ও নির্যাতনের মাধ্যমে হত্যার হুমকি দেয়া হয়েছে। এবং, তাকে ইহুদি বিরোধী, হোমোফোবিক, সেক্সিস্ট এবং অ্যান্টি-গ্রোসোফোবিক অপমানের লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছে।’
‘উৎসব’ শিরোনামে যৌন বৈচিত্র্য এবং অন্তর্ভুক্তি উদযাপনের একটি দৃশ্যে বাখ অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন।
‘বারবারা বাখ তার প্রতি এমন আক্রমণাত্মক কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছেন এবং তিনি কী প্রতিনিধিত্ব করেন এবং কিসের পক্ষে দাঁড়িয়েছেন তা নির্দেশ করেছেন।’ জানিয়েছেন তার আইনজীবী মেসেলাটি।








