চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বাস্থ্যখাতে সংস্কারসহ ৭ দফা দাবি জানিয়েছে বিএসিবি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪৯ অপরাহ্ণ ০৮, ফেব্রুয়ারি ২০২৫
স্বাস্থ্য
A A

‘ফ্যাসিস্ট রেজিমের’ শাসনামলে প্রস্তাবিত স্বাস্থ্য সেবা ও সুরক্ষা অধ্যাদেশ-২০২৪ বৈষম্যমূলক ধারার (৯ এর ৪ উপধারা) সংশোধনসহ যথাযথ সংস্কারের জন্য ৭ দফা দাবি ও প্রস্তাবনা জানিয়েছে বাংলাদেশ এসোসিয়েশন অব ক্লিনিক্যাল বায়োকেমিষ্টস (বিএসিবি)। 

শনিবার (৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন এর সভাকক্ষে সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভায় এ দাবিসমূহ জানানো হয়। বিএসিবি-এর আহ্বায়ক কমিটি এ সভার আয়োজন করে।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ এসোসিয়েশন অব ক্লিনিক্যাল বায়োকেমিষ্টস (বিএসিবি) এর উপদেস্টামন্ডলীদের মধ্য হতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.হোসাইন উদ্দিন শেখর এবং সংবাদ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) ও বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল (বিএমআরসি) -এর নির্বাহী কমিটির সাবেক সদস্য ড. সোহেল আহমেদ।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা অনলাইনে বক্তব্য রাখেন ও বায়োকেমিস্টদের দাবীর পক্ষে একাত্মতা প্রকাশ করেছেন এবং অন্তর্বর্তী সরকারের নিকট অতিদ্রুত সমস্যা সমাধানের জন্য দাবি জানায়। উক্ত সংবাদ সম্মেলনে অনলাইনে জুম সংযোগে দাবীর সাথে একাত্মতা প্রকাশ করেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আতিয়ার রহমান।

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে আরো অংশগ্রহণ করেন বিএসিবি’র আহ্বায়ক মোঃ মাহবুবুর রহমান, যুগ্ম আহ্বায়ক মোঃ শফিকুর রহমান ও অধ্যাপক ফাতেমা খান মজলিশ, সদস্য মোঃ আব্দুর রাজ্জাক ও ড. আব্দুল মোত্তালিব। শিক্ষার্থীদের পক্ষ হতে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির যুগ্ম সাধারণ সম্পাদক ও বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের মাস্টার্স এর শিক্ষার্থী মমিনুল ইসলাম বিধান।

শিক্ষার্থীদেরকে তাদের নিজস্ব সেক্টরে স্বাধীনভাবে কাজ করার অধিকার দিলে ব্রেইন ড্রেইন এর মত বিষয় গুলো কমিয়ে আনা সম্ভব। স্বাস্থ্য খাতে যথাযথ উন্নতি সাধন করতে হলে মেডিকেল সাইন্সের সাথে যুক্ত বায়োকেমিস্ট, মলিকুলার বায়োলজিস্ট, মাইক্রোবায়োলজিষ্টদের তাদের নিজস্ব সেক্টরে কাজ করার অধিকার ও ন্যায্য সুবিধা গুলো নিশ্চিত করতে হবে।

Reneta

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের মাস্টার্স এর শিক্ষার্থী সানজিদা হোসেন মোহিনী সরকারি ও বেসরকারী মেডিকেল কলেজ গুলোতে বায়োকেমিস্ট্রি বিষয়ে লেকচারার পুন:নিয়োগ করার দাবী জানান এবং পিএসসিতে বায়োকেমিস্টদের জন্য আলাদা টেকনিক্যাল ক্যাডারভুক্ত করার সুযোগ আবশ্যিকভাবে অন্তর্ভুক্ত করার জোর দাবি জানান।

আলোচনা সভায় বক্তারা খসড়া স্বাস্থ্যসেবা ও সুরক্ষা অধ্যাদেশ-২০২৪ এর স্বাস্থ্য সুরক্ষা নীতিতে বৈষম্য সৃষ্টিকারী ৯ নং ধারার ৪ নং উপধারা সংযোজিত হওয়ায় স্বাস্থ্যসেবা খাতে ল্যাবরেটরিতে রোগ নির্ণয়ের ক্ষেত্রে সম্ভাব্য ভুল এবং পরবর্তীতে তা থেকে রোগের চিকিৎসায় সৃষ্ট ঝুঁকি, ক্ষতি, ও সংকট নিয়ে আশঙ্কা প্রকাশ করেন।
প্রস্তাবিত খসড়া স্বাস্থ্য সুরক্ষা নীতিতে ৯ নং ধারার ৪ নং উপধারায় বলা হয়েছে যে, যেকোনো ল্যাবরেটরির রিপোর্ট বিএমডিসির রেজিস্টার্ড চিকিৎসক ছাড়া অন্য কেউ স্বাক্ষর করতে পারবেন না। অর্থাৎ বায়োকেমিষ্টরা যে এতদিন ধরে ল্যাবরেটরি টেস্টের মান উন্নয়নে ভূমিকা রেখে রিপোর্ট সাক্ষর করে আসছেন তা আর করতে পারবেন না।

এ বিষয়ে সভায় উপস্থিত সকলে তীব্র প্রতিবাদ করেন এবং বায়োকেমিস্টদের পক্ষ হতে ৭ দফা দাবি ও প্রস্তাবনা পেশ করেন।

বায়োকেমিস্টদের ৭ দফা-

১. স্বাস্থ্য নীতিমালায় বায়োকেমিস্টদের স্বীকৃতি: প্রস্তাবিত ২০২৪ স্বাস্থ্যনীতিতে বায্যেকেমিক্যাল, ইমিউনোলজিক্যাল এবং মলিকুলার টেস্টে বায়োকেমিস্টদের স্বাক্ষর প্রদানের বিষয় টি অন্তর্ভুক্ত করতে হবে।

২. বায়োকেমিস্টদের পেশাগত সুরক্ষা: যুগোপযোগী স্বাস্থ্য নীতি প্রণয় নের মাধ্যমে বায়োকেমিস্টদের কর্মপরিধি এবং পেশাগত সুরক্ষার জন্য উপযুক্ত নীতিমালা তৈরি করতে হবে।

৩. মেডিক্যাল ডায়াগনস্টিক ল্যাবরেটরির লাইসেন্স: লাইসেন্স প্রদানের ক্ষেত্রে ডাক্তারদের পাশাপাশি বায়োকেমিস্ট বা ক্লিনিক্যাল বায়োকেমিস্ট পদ বাধ্যতামূলক করতে হবে।।

৪. সরকারি হাসপাতালে পুনঃনিযোগ: সরকারি মেডিকেল কলেজ এবং হাসপাতালসমূহে বায়োকেমিস্ট লেকচারার নিয়োগ এবং বায়োকেমিস্ট পদ পুনঃস্থাপন করতে হবে।

৫. বায়োকেমিস্টদের পদ সৃষ্টির উদ্যোগ: বিশেষায়িত হাসপাতাল এবং জেলা সদর হাসপাতালগুলোতে বায়োকেমিস্ট/ল্যাবরেটরি সায়েন্টিস্ট পদ সৃষ্টির প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

৬. কমিটিতে প্রতিনিষিদ্ধ: স্বাস্থ্যনীতি নির্ধারণী কমিটিতে বিএসিবি-র একজন প্রতিনিধি অন্তর্ভুক্ত করতে হবে।

৭. পদোন্নতির সুযোগ: সুনির্দিষ্ট অর্গানোগ্রাম এর মাধ্যমে বিভিন্ন পদের পদোন্নতির পথ সুগম করতে হবে।

উল্লেখ্য, বিএসিবি আহ্বায়ক কমিটি ইতিমধ্যে স্বাস্থ্য উপদেষ্টা, স্বাস্থ্য উপদেষ্টার বিশেষ সহকারী, স্বাস্থ্য সচিব (শিক্ষা ও সেবা) এবং স্বাস্থ্য সংস্কার কমিশনের নিকট স্মারকলিপি পেশ করেছেন। স্মারকলিপিতে এসব দাবির যৌক্তিকতা এবং বিদ্যমান অধ্যাদেশ সংস্কারের গুরুত্বের উপর আলোকপাত করেন।

সভায় বক্তারা প্রণীত খসড়া স্বাস্থ্যসেবা ও সুরক্ষা অধ্যাদেশ ২০২৪ এর স্বাস্থ্য সুরক্ষা নীতিতে সংযোজিত বৈষম্য সৃষ্টিকারী অযৌক্তিক, অগ্রহণযোগ্য ও বিভ্রান্তিমূলক ৯নং ধারার ৪নং উপধারার অপসারণ/পরিমার্জন সংশোধনের মাধ্যমে সেবা খাতে বিভিন্ন ল্যাবরেটরিতে কর্মরত বায়োকেমিস্টদের অবদানের যথাযথ স্বীকৃতি দিয়ে স্বাস্থ্য সেবা ও সুরক্ষা আইন প্রণয়ন জরুরি বলে একমত হন।

সভায় উপস্থিত সকলে এব্যাপারে কঠোর আন্দোলন গড়ে তোলার ব্যাপারে একমত হন এবং সে লক্ষ্যে শিগগিরই গণমাধ্যমের সহায়তা নিয়ে স্বাস্থ্য সেবা ও সুরক্ষা আইনে যথাযথ সংস্কার না করা হলে সম্ভাব্য ঝুঁকি, ক্ষতি ও সংকটের বিষয় নীতি নির্ধারক ও জনগণের সামনে উপস্থাপন করবার লক্ষ্যে সিদ্ধান্ত নেয়া হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৭ দফা দাবিঅধ্যাদেশর ধারা সংস্কারবাংলাদেশ এসোসিয়েশন অব ক্লিনিক্যাল বায়োকেমিষ্টসবিএসিবি
শেয়ারTweetPin

সর্বশেষ

সরকারি অনুদান কমিটিতে নায়িকা মুক্তি-চাঁদনীসহ যারা আছেন

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

সিজেএফডির সভাপতি মোবারক, সাধারণ সম্পাদক সবুজ

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আমি প্রধানমন্ত্রীর বন্ধু না, বিএনপির সাধারণ একজন কর্মী: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রোহিঙ্গা সংকটে কৌশল বদলের আহ্বান, বাস্তবভিত্তিক নীতির ওপর জোর

জুলাই ৯, ২০২৬

অভিবাসন ও উন্নয়ন বিষয়ক সংসদীয় ককাস কমিটি গঠন

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT