চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাবর ব্যর্থ, অধিনায়ক হোক শাহিন আফ্রিদি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৫ অপরাহ্ণ ২৫, অক্টোবর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

বিশ্বকাপে টানা তিন পরাজয়ে সেমিফাইনালে যাওয়ার রাস্তাকে কঠিন করে তুলেছে পাকিস্তান। ভারত এবং অস্ট্রেলিয়ার পর আফগানিস্তানের কাছে ৮ উইকেটে হেরে দেশটির ক্রিকেটাররা ব্যাপক সমালোচিত হচ্ছেন।

আফগানদের বিপক্ষে হার বাবরের দলকে যখন দেয়ালে চেপে ধরেছে, তখন পাকিস্তানের সাবেক খেলোয়াড়রা অধিনায়ক বাবর এবং অন্যদের সমালোচনা করে রীতিমতো ছাল তুলে ফেলার উপক্রম করেছেন।

পাকিস্তানের সাবেক পেসার আকিব জাভেদ বাবরের জায়গায় শাহীন শাহ আফ্রিদিকে সাদা বলের ক্রিকেটে অধিনায়ক করার দাবি তুলেছেন, ‘পাকিস্তান ক্রিকেটের ভবিষ্যতের জন্য শাহিনই সেরা বাজি। বাবর সাদা বলের ফরম্যাটে নিজেকে একজন দক্ষ অধিনায়ক হিসেবে প্রমাণে ব্যর্থ হয়েছেন।’

মিসবাহ উল হকের মতে, বাবর অধিনায়ক হিসেবে বোলিং আক্রমণে পরিবর্তন এবং ফিল্ডিং সাজানোয় অপেশাদার ছিলেন। সাবেক অধিনায়কের ভাষ্য, ‘বৃত্তের বাইরে মাত্র দুজন ফিল্ডার থাকা অবস্থায় পাওয়ার প্লেতে হারিস রউফকে বোলিংয়ে এনে বাবর পরিস্থিতি নষ্ট করেছেন। হারিস প্রথম ওভারে অস্ট্রেলিয়ার বিপক্ষে মার খেয়েছিলেন এবং আত্মবিশ্বাস হারান। কভারে অন্তত একজন এবং লেগ-সাইডে আরও তিনজন ফিল্ডার নিয়ে আসা উচিৎ ছিল বাবরের।’

বাবরের ব্যাটিংয়ের ধরণ নিয়েও সমালোচনায় মুখর আব্দুর রাজ্জাক। পাকিস্তানের সাবেক অলরাউন্ডারের কথা, ‘যখন বাবর ধীরে ধীরে ব্যাট করেন, তখন অন্যদের উপর বিরূপ প্রভাব পড়ে। তারা স্বাভাবিক খেলাটা খেলতে পারেন না। ব্যাপারটা টুর্নামেন্টে পাকিস্তানের স্ট্রাইক রেটকে প্রভাবিত করছে।’

পাঁচ ম্যাচে দুই জয় ও তিন হারে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে রয়েছে পাকিস্তান। সেমিফাইনালে যেতে ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড এবং বাংলাদেশের বিপক্ষে তাদের বাকি চার ম্যাচে জিততে হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডপাকিস্তানবাবরলিড স্পোর্টসশাহিন আফ্রিদি
শেয়ারTweetPin

সর্বশেষ

টিটি ডিসকাউন্টিং ও লিয়েন বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন সিদ্ধান্ত

আগস্ট ৪, ২০২৬

অবৈধ অভিবাসন ঠেকাতে সীমান্ত নিরাপত্তা জোরদারের আহ্বান ইইউর

আগস্ট ৪, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান ২৯: কেন সশস্ত্র সংগ্রামের কথা বলেছিলেন সমন্বয়করা

আগস্ট ৪, ২০২৬

পানীয় জলের ন্যানোপ্লাস্টিক তৈরি করছে ‘সুপার’ ব্যাকটেরিয়া?

আগস্ট ৪, ২০২৬

১৫ বছরের কিশোরীকে ধর্ষণের পরে হত্যা, তিন কিশোর গ্রেপ্তার

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT