চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাকিবের ‘রকস্টার’-এ পাকিস্তানি নায়িকা? গুঞ্জনের কড়া জবাব নির্মাতার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২৩ অপরাহ্ণ ২০, ফেব্রুয়ারি ২০২৬
বিনোদন
A A

ঢালিউড তারকা শাকিব খানের নতুন সিনেমা ‘রকস্টার’-এর শুটিং শুরু হবে আগামী মাসে। তার আগেই গুঞ্জন ছড়িয়েছে, ছবিতে শাকিবের বিপরীতে থাকবে পাকিস্তানী কোনো নায়িকা। তবে পরিচালক আজমান রুশো জানালেন, এতে পাকিস্তানি নায়িকা থাকার কোনো সম্ভাবনা নেই।

দেশের বড় বড় পণ্যের বিজ্ঞাপন নির্মাণ করেছেন আজমান রুশো। এবারই প্রথম তিনি সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন।

বৃহস্পতিবার দুপুরে কথা হয় তার সঙ্গে। আজমান রুশো চ্যানেল আই অনলাইনকে বলেন, রকস্টারের গল্প বাংলাদেশের। সিনেমার ভাষা বাংলা। তাহলে পাকিস্তানি নায়িকা কেন থাকবে? আমরা তো প্রথমেই ভাবিনি পাকিস্তানি বা ভিন্ন ভাষার কাউকে নেব! যেটা ছড়িয়েছে সেটা পুরোটাই ভিত্তিহীন।

শাকিব খান একবার জানিয়েছিলেন, পাকিস্তানি হানিয়া আমীরের সঙ্গে তার একটি সিনেমার ব্যাপারে আলোচনা চলছে। তবে কোন সিনেমার জন্য সেটি জানাননি। সেই প্রসঙ্গে রুশো বলেন, শাকিব ভাই আগামীতে অনেক সিনেমা করবেন। হয়তো তার অন্য সিনেমার ক্ষেত্রে বলেছিলেন। কিন্তু ‘রকস্টার’-এ পাকিস্তানি নায়িকার কোনো সম্ভাবনা নেই। সত্যি বলতে, বাংলা ভাষায় কথা বলে আমরা এমন কাউকে শিগগির চূড়ান্ত করবো।

‘রকস্টার’ মুক্তির পরিকল্পনা আগামী ঈদুল আযহায়। রুশো জানান, বাংলাদেশ ও কলকাতার অনেকের সঙ্গে আলাপ করেছেন। দেশের অনেককে অডিশন নিয়েছেন। একটি ক্যারেক্টারে একজন চূড়ান্ত হয়েছে। তবে আরেকটি ক্যারেক্টারের জন্য কেউ চূড়ান্ত হয়নি।

তিনি বলেন, আমি, শাকিব ভাই অথবা প্রযোজক ছাড়া অন্য কেউ যদি কিছু বলে কিংবা অনলাইনে যদি দেখেন তবে সেটি ভুল তথ্য ছাড়া কিছুই নয়।

Reneta

আজমান রুশো জানান, সিনেমায় শাকিব খান একেবারে বাংলাদেশের ঢাকার একটি ছেলের চরিত্র করছেন। গল্পের ক্ষেত্রে সে দেশের বাইরেও যায়। তবে গল্পের যে মানুষরা রয়েছে তারা প্রত্যেকেই বাংলাদেশি। তিনি বলেন, রকস্টার বাঙালি ছেলের গল্প, এটা বাংলাদেশের গল্প।

‘রকস্টার’ গল্পের প্রতি পরিচালক হিসেবে আপনার ইমোশন কেমন? উত্তরে আজমান রুশো বলেন, ছোটবেলা থেকে মিউজিশিয়ান হতে চেয়েছিলাম। আমার জীবনের অর্ধেক সময় কেটেছে মিউজিক নিয়ে। অজি অসবর্ন, কার্ট কোবেইন, এলভিস প্রিসলি, জিম মরিসনদের মতো মিউজিশিয়ানদের লাইফস্টাইল ঘাঁটতে ঘাঁটতে, ম্যাগাজিন পড়ে, ডকুমেন্টারি দেখতে দেখতে ডিরেক্টর হয়েছি।

তিনি বলেন, “ছোটবেলা থেকে আমি কোনো নায়কের স্টাইল ফলো করিনি। সবসময় মিউজিশিয়ানদের লাইফস্টাইল ফলো করেছি। তাদের মতো পোশাক, চুলের স্টাইল করতাম। এবার আমার প্রথম সিনেমা হতে যাচ্ছে মিউজিক্যাল ফিল্ম। ভেবেছিলাম শাকিব ভাই হয়তো ধুমধাড়াক্কা অ্যাকশন সিনেমা বানাতে বলবেন। কিন্তু প্রথম যখন শাকিব ভাইয়ের সাথে আলাপ হয়, উনি নিজে সাজেশন দেন, রুশো মিউজিক্যাল কিছু করো। এটা তারই ব্রেইন চাইল্ড। সেদিনই আমি অনুভব করেছি, ইতিহাস গড়তে পারার মতো মতো সুযোগ বুঝি এলো। এরপর গল্পটা লিখি।”

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অজি অসবর্নআজমান রুশোএলভিস প্রিসলিকার্ট কোবেইনজিম মরিসনলিড বিনোদনশাকিব খানসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

রিয়ালে হল না, এবার বার্সার সাথে চুক্তির আগ্রহ রদ্রির

আগস্ট ৬, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থানের তথ্যচিত্রে ত্রুটির বিষয়ে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের দুঃখ প্রকাশ

আগস্ট ৬, ২০২৬

স্টেডিয়াম এলাকায় মাদক, দখল ও অনিয়ম উচ্ছেদে মোবাইল কোর্ট: ক্রীড়া প্রতিমন্ত্রী

আগস্ট ৬, ২০২৬

১০ বছরে মাইজিপি ব্যবহারকারী ২ কোটি ৩০ লাখ

আগস্ট ৬, ২০২৬

বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT