ক্রিকেট

আজিজুলের সেঞ্চুরিতে আফগানদের চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ

আজিজুলের সেঞ্চুরি উদযাপন করছে বাংলাদেশি ক্রিকেটার. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশি ক্রিকেটার আজিজুল সেঞ্চুরি উদযাপন করছেন, মাঠে আনন্দের পরিবেশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

যুবাদের হয়ে ওয়ানডেতে অভিষেকে আলো ছড়িয়েছেন আজিজুল হাকিম তামিম। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করেছেন টাইগার অধিনায়ক। আরেক অভিষিক্ত কালাম সিদ্দিকির ফিফটিতে আফগানদের সামনে ২২৯ রানের লক্ষ্য দাঁড় করিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে টসে জিতে বাংলাদেশকে ব্যাটে পাঠায় আফগানিস্তান। নির্ধারিত ওভার শেষে ৯ উইকেটে ২২৮ রানের সংগ্রহ গড়ে বাংলাদেশ।

আগে ব্যাটে নামা বাংলাদেশ যুবাদের শুরুটা ভালো হয়নি। দলীয় তিন রানে ওপেনার জাওয়াদ আবরার ফিরে যান খালি হাতে। দ্বিতীয় উইকেটে হাল ধরেন আজিজুল ও কালাম। ১৪২ রানের জুটি গড়েন দুজনে। ১৪৫ রানে কালাম সিদ্দিকী ফিরে যান ১১০ বলে ৬৬ রান করে।

বাকিদের কিউ আলো ছড়াতে না পারলেও একপ্রান্ত আগলে রেখে দলকে টেনে নেন আজিজুল। সেঞ্চুরি পূর্ণ করে ২০৪ রানের সময় ফিরে যান। টাইগার অধিনায়ক আটটি চার ও চারটি ছক্কায় ১৩৩ বলে ১০৩ রান করেন। পরে ২২৮ রানে থামে বাংলাদেশের ইনিংস।

আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের হয়ে আব্দুল আজিজ, নূরীস্তানি ওমরজাই ও খাতির স্তানিকাজাই দুটি করে উইকেট নেন। আল্লাহ মোহাম্মদ গজনাফর নেন এক উইকেট।

বিষয়:অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ আজিজুল আফগানিস্তান এসিসি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…