চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আজারবাইজানের সঙ্গে প্রথমার্ধে সমতায় বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০৭ অপরাহ্ণ ০২, ডিসেম্বর ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A

ত্রিদেশীয় নারী ফুটবল সিরিজের প্রথম ম্যাচে মালয়েশিয়ার সঙ্গে জয় না পেলেও দ্বিতীয় ম্যাচের শুরুটা দারুণ করেছে বাংলাদেশের মেয়েরা। আজারবাইজানের বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়লেও পরে ১-১ গোলে সমতায় ফিরে বিরতিতে গেছে পিটার বাটলারের দল।

ঢাকা জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার সন্ধ্যা ৭টায় শুরু হওয়া ম্যাচের তৃতীয় মিনিটে প্রথম সুযোগ আসে বাংলাদেশের। ডানপ্রান্ত থেকে বল পেলেও ঠিকভাবে রিসিভ করতে পারেননি শামসুন্নাহার জুনিয়র। এগিয়ে এসে দলকে বিপদমুক্ত করেন আজারবাইজানের গোলরক্ষক শরিফোয়া আইতাজ। মিনিট পাঁচেক পরই পাল্টা আক্রমণে যায় ইউরোপের দেশটি। তবে লক্ষ্যে রাখতে পারেননি অধিনায়ক জাফরজাদা সেভিঞ্জ।

গোলের জন্য অবশ্য বেশি সময় অপেক্ষা করতে হয়নি তাকে। ২০ মিনিটে দারুণ এক হেডারে লাল-সবুজদের জালের বল পাঠিয়ে দলকে লিড এনে দেন সেভিঞ্জ। প্রায় দেড় বছর পর জাতীয় দলের জার্সিতে গোল পেয়ে কান্নায় ভেঙে পড়েন অধিনায়ক। সঙ্গে সঙ্গেই একটি বার্তা দিয়ে তার মাকে উৎসর্গ করেন গোলটি।

২৮ মিনিটে আরও একবার আক্রমণে যায় আজারবাইজান। ডান প্রান্ত থেকে মিডফিল্ডার মায়না ইসরার দুর্বল শট অবশ্য ঠেকিয়ে দেন রূপনা। তবে আক্রমণ জারি রাখে ঋতুপর্ণা-মনিকারা। ৩২ মিনিটে মাঝ মাঠ থেকে বল পেয়ে মনিকার দিকে দারুণ এক পাস দেন ঋতুপর্ণা। শট নেয়ার আগেই বিপদ মুক্ত করেন গোলরক্ষক আইতাজ।

৩৪ মিনিটে প্রথম কর্নার পায় বাংলাদেশ। শট নেন স্বপ্না রানি। গোলপোস্টের সামনে জটলা থেকে আজারবাইজানের ডিফেন্ডাররা বিপদ মুক্ত করতে গেলে বল পেয়ে যান মারিয়া মান্দা। ডি বক্সের বাইরে থেকে নেয়া দুর্দান্ত এক শটে দলকে সমতায় ফেরান তিনি। পরে দুদলের কেউই আর তেমন কোনো আক্রমণে যেতে পারেনি। ১-১ গোলের সমতায় বিরতিতে যায় দুদল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আজারবাইজানত্রিদেশীয় সিরিজনারী ফুটবলবাংলাদেশমারিয়ালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT