চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আওয়ামী লীগের নেতৃত্বে প্রতিরোধ গড়ে তুলতে হবে: কামাল হোসেন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:২৮ অপরাহ্ণ ২২, জুলাই ২০২৩
- সেমি লিড, রাজনীতি
A A

যেখানেই সন্ত্রাস সেখানেই প্রতিরোধ গড়ার আহবান জানিয়ে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেছেন, ‘বিএনপি’র অপশক্তি যেন আর কোন হামলা করতে না পারে এজন্য আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। কারও গাড়িতে যদি হামলা করা হয় তাহলে বিএনপি’র বাড়ি বাড়ি হামলা করা হবে। কোন সাধারণ মানুষের ওপর যদি হামলা করা হয় তাহলে বিএনপি’র নেতাদের বাড়ি হামলা করা হবে। আন্দোলনের নামে যদি আরও কোন মেয়ে আহত হয়, সাধারণ কোন মানুষের উপর হামলা করা হয় তাহলে সেই হামলাকারীর হাত ভেঙে দেয়ার জন্য প্রস্তুত থাকতে হবে।’

শনিবার শহরের শহীদ খোকন পার্কে পদযাত্রার নামে বিএনপির সন্ত্রাসীদের দ্বারা হামলায় পুলিশ ও শিক্ষার্থীদের আহত হওয়ার প্রতিবাদে বগুড়া জেলা আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এস এম কামাল বলেন, ‘তারেক জিয়া খুনী এবং দুর্নীতিবাজদের পৃষ্ঠপোষক। মির্জা ফখরুল গণতন্ত্রের কথা বলেন। কিন্তু সেই গণতন্ত্র জিয়াউর রহমান হত্যা করেছিলেন। এখন লন্ডনে বসে তারেক জিয়া শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যাচার করছেন। সেই মিথ্যাচারের ফলাফলই হচ্ছে বগুড়ায় পুলিশের ওপর হামলা। আওয়ামী লীগের নেতৃত্বে প্রত্যেক পাড়ায় মহল্লায় প্রতিরোধ কমিটি গড়ে তুলতে হবে। যেখানেই সন্ত্রাস সেখানেই প্রতিরোধ।’

সভাপতির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সভাপতি মজিবর রহমান মজনু, প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু এমপি। আরো বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগ সভাপতি রফি নেওয়াজ খান রবিন, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু সুফিয়ান শফিক প্রমুখ। সুলতান মাহমুদ খান রনির পরিচালনায় বিক্ষোভ সমাবেশে বগুড়া জেলা আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, শ্রমিক লীগ, কৃষকলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুব মহিলা লীগ, সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক, সকল উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সর্বস্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: এস এম কামাল হোসেন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ঈদ উপলক্ষে রাত ৯টা পর্যন্ত শপিংমল খোলা রাখার দাবি

মে ৩, ২০২৬

সন্তানকে ড্রামস শেখাচ্ছেন জেমস

মে ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

গুলশানের আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ সাময়িক বন্ধ

মে ৩, ২০২৬

আবারও গুলি চালিয়ে কপিল শর্মাকে প্রাণনাশের হুমকি!

মে ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

মুখে কালো কাপড় বেঁধে সুপ্রিমকোর্ট বিটের গণমাধ্যমকর্মীদের মানববন্ধন

মে ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT