দেশের প্রাচীনতম রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার। ৫২’র ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধসহ গণতান্ত্রিক সব আন্দোলনে নেতৃত্ব দিয়েছে দলটি। পদ্মা সেতুর পর মেট্রোরেলের মতো বৃহৎ অবকাঠামোসহ স্বাধীন বাংলাদেশের উন্নয়নেও নেতৃত্ব দিয়ে চলেছে আওয়ামী লীগ। দলকে নিস্কলুষ রেখে দেশকে উন্নয়নের শিখরে নিয়ে যাওয়ার প্রত্যয় জানিয়েছেন প্রবীণ নেতারা।






