দেশ ও জাতির মঙ্গলের স্বার্থে আওয়ামী লীগসহ ১১টি দলকে রাজনৈতিক কর্মকান্ড থেকে বিরত রাখার নির্দেশনা চেয়ে রিট প্রত্যাহার করে নিয়েছে সারজিস, হাসনাতসহ তিন সমন্বয়ক। ওই আবেদন না চালানোর সিদ্ধান্তের কথা জানালে কার্যতালিকা থেকে বাদ দেন হাইকোর্ট। তবে ১১টি রাজনৈতিক দলের মধ্যে কিছু নাম ভুল করে অন্তর্ভুক্ত হয়েছে আর কিছু নাম বাদ পড়ে গেছে বলে জানান রিটকারীর আইনজীবী।







