চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আওয়ামী লীগের সমাবেশ: তিন স্তরের নিরাপত্তায় সোহরাওয়ার্দী উদ্যান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২৭ অপরাহ্ণ ১০, জানুয়ারি ২০২৪
- সেমি লিড, রাজনীতি
A A
নিরাপত্তা বাহিনী তিন স্তরের নিরাপত্তায় সোহরাওয়ার্দী উদ্যানের প্রবেশপথে. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ আয়োজিত সমাবেশকে কেন্দ্র করে সোহরাওয়ার্দী উদ্যান ও এর আশপাশের এলাকায় নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ ও র‌্যাবের পাশাপাশি সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরাপত্তা নিশ্চিতে কাজ করে যাচ্ছেন।সমাবেশকে কেন্দ্র করে তিন স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সমাবেশে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য রাখবেন। দুপুর আড়াইটায় সমাবেশ শুরু হয়েছে।

বুধবার (১০ জানুয়ারি) দুপুরে রাজধানীর শাহবাগ, টিএসসি, দোয়েলচত্বর ও সোহরাওয়ার্দী উদ্যান ঘুরে এ চিত্র দেখা যায়। সরেজমিনে দেখা যায়, বুধবার সকাল থেকে নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এসব এলাকায় অবস্থান নিয়েছেন। পুলিশ ও র‌্যাবের পাশাপাশি সাদা পোশাকে বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।

Banglabid

বুধবার সকাল থেকে এসব এলাকায় যাতায়াতকারী প্রতিটি গাড়ি ও মানুষজনকে তল্লাশি করা হচ্ছে। সন্দেহভাজন মনে হলে তল্লাশির পাশাপাশি জিজ্ঞাসাবাদও করা হচ্ছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নিরাপত্তা বাহিনীর তৎপরতা বাড়তে থাকে।

আরও দেখা যায়, সমাবেশকে কেন্দ্র করে সোহরাওয়ার্দী উদ্যানের পাঁচটি গেটে নেতাকর্মীরা প্রবেশ করছেন। এসব গেটে র‌্যাব পুলিশের পাশাপাশি গোয়েন্দারা অবস্থা নিয়েছেন। এছাড়া প্রতিটি গেটে বসানো হয়েছে মেটাল ডিটেক্টর। গেট দিয়ে প্রবেশকারীদের তল্লাশি করা হচ্ছে।

রাজধানী ঢাকার প্রতিটি ওয়ার্ড, থানা থেকে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের সামনে জড়ো হচ্ছেন। এ সময় নেতাকর্মীদের হাতে বিভিন্ন ধরনের লেখা দিয়ে প্লেকার্ড, ব্যানার ও পোস্টার দেখা যায়।সোহরাওয়ার্দী উদ্যানের ছবির হাটের গেট, টিএসসি সংলগ্ন গেট, রমনা কালিমন্দিরের গেট, তিন নেতারা মাজার গেট দিয়ে প্রবেশ করছেন নেতাকর্মীরা। আর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের গেট দিয়ে প্রবেশ গেইটি ভিআইপিদের জন্য রাখা হয়েছে।

Reneta

সমাবেশকে কেন্দ্র করে নিরাপত্তা সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, এই সমাবেশকে কেন্দ্র করে তিন স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা সর্বোচ্চ সতর্ক অবস্থান নিয়েছেন।

ঢাকা মহানগর পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন: সমাবেশ ঘিরে নিচ্ছিদ্র নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা রয়েছে। সমাবেশস্থলে প্রবেশের ক্ষেত্র প্রথমে পুলিশি চেকপোস্ট, পরে এসবির চেকপোস্ট এরপর এসএসএফের চেকপোস্ট রাখা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মোহাম্মদ রিফাতুল ইসলাম বলেন, আজকের সমাবেশকে কেন্দ্র করে আমরা তিনস্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। প্রতিটি গেটে ৪০ জন পুলিশ সদস্যর পাশাপাশি র‌্যাব ও গোয়েন্দা সদস্যরা মোতায়েন রয়েছেন। প্রথমে থানা পুলিশের নিরাপত্তা বলয় পার হওয়ার পর আরো দুই স্তরে নিরাপত্তা ব্যবস্থা রয়েছে প্রতিটি গেটে। এছাড়া কাউকে সন্দেহজনক মনে হলে আমরা তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করছি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগের সমাবেশতিন স্তরের নিরাপত্তাসোহরাওয়ার্দী উদ্যান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিকেলে রাষ্ট্রপতির সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

পরবর্তী

নতুন সরকারের চ্যালেঞ্জ অগ্নিসন্ত্রাসের মূলোৎপাটন: তথ্যমন্ত্রী

পরবর্তী
তথ্যমন্ত্রী সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন, সাংবাদিকরা প্রশ্ন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন সরকারের চ্যালেঞ্জ অগ্নিসন্ত্রাসের মূলোৎপাটন: তথ্যমন্ত্রী

বাংলাদেশের নির্বাচন কমিশন ভবন, নির্বাচন প্রক্রিয়া ও গণতন্ত্রের প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন: পশ্চিমা বিশ্বের প্রতিক্রিয়া ও সমাধান

সর্বশেষ

ধ্বংসের পথে ইতিহাস-ঐতিহ্যের প্রতীক ‘আলেকজান্দ্রার ক্যাসেল’

আগস্ট ১৯, ২০২৬

স্পেলিং স্টার রিয়েলিটি শো’তে অংশগ্রহণকারীদের জন্য জরুরি নির্দেশনা

আগস্ট ১৯, ২০২৬

ক্রিয়েটরদের জন্য সুখবর নাকি বিভ্রান্তি, বদলে যাচ্ছে ইউটিউব ভিউ গণনা

আগস্ট ১৯, ২০২৬

সাফ চ্যাম্পিয়নশিপের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি: ডুলি

আগস্ট ১৯, ২০২৬

বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT