চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জুলাই অভ্যুত্থান নিয়ে আওয়ামী অপপ্রচার শাস্তিযোগ্য অপরাধ: রাশেদ প্রধান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২৯ অপরাহ্ণ ০২, জুলাই ২০২৫
- সেমি লিড, রাজনীতি
A A
বাংলাদেশের স্বাধীনতা দিবসের র‌্যালি, জনসমাগম ও পতাকা বহনকারী মানুষ. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানকে হাসিনাপুত্র জয় জুলাই দাঙ্গা এবং বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কালো অধ্যায় হিসেবে আখ্যা দিয়েছেন। জুলাইকে ধোঁকা, চক্রান্তের অধ্যায় ও মিথ্যা বলেছে গণহত্যাকারী আওয়ামী লীগ। জুলাই নিয়ে আওয়ামী লীগের এসব অপপ্রচার শাস্তিযোগ্য অপরাধ।

বুধবার (২ জুলাই) জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যে জাগপা’র মাসব্যাপী কর্মসূচির দ্বিতীয় দিন চট্টগ্রাম নিউ মার্কেট, রেল স্টেশন ও রিয়াজউদ্দিন বাজার এলাকায় গণসংযোগ, লিফলেট বিতরণ, বিক্ষোভ মিছিল শেষে পথসভার সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমেও জুলাইকে অশ্লীল ভাষায় আক্রমণ করেছে নিষিদ্ধ আওয়ামী সমর্থকরা। অপরাজনীতির অশুভ শক্তি আওয়ামী লীগ নিজের দোষ স্বীকার না করে, হাজারো শহীদের রক্ত, অর্ধলক্ষ আহত যোদ্ধা এবং জুলাই গণঅভ্যুত্থানকে তাদের অপপ্রচারের মাধ্যমে অপমান করছে।

Banglabid

রাশেদ প্রধান বলেন, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগকে মনে রাখতে হবে, বাংলার মাটিতে আগস্ট মাসের ৫ তারিখ তাদের কবর রচিত হয়েছে। বিদেশের মাটিতে বসে দেশকে অশান্ত করার চেষ্টা করবেন না। বাংলার মাটিতে আওয়ামী অপরাজনীতি আমরা আর মেনে নিব না। আপনাদের প্রভু হিন্দুস্তানের আধিপত্যবাদ আর চলবে না।

এসময় ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে, গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের বিচার এবং সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের বিচারের দাবি নিয়ে দেশব্যাপী গণসংযোগ এবং আগস্ট মাসের ৬ তারিখ ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে জাগপা।

গণসংযোগে শেষে পথসভায় আরও বক্তব্য রাখেন জাগপা সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন প্রধান, প্রেসিডিয়াম সদস্য সৈয়দ শফিকুল ইসলাম, এ এম এম আনাছ, মো. হাসমত উল্লাহ, সাংঠনিক সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক মো. হেলাল উদ্দিন, ঢাকা মহানগর আহ্বায়ক শ্যামল চন্দ্র সরকার, শ্রমিক জাগপা সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলু, সাংঠনিক সম্পাদক ওলিউল আনোয়ার প্রমুখ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী অপপ্রচারজাগপাজাতীয় গণতান্ত্রিক পার্টিজুলাই অভ্যুত্থানরাশেদ প্রধান
শেয়ারTweetPin

সর্বশেষ

১৫ আগস্ট ঘিরে নাশকতার অভিযোগে গ্রেপ্তার ৫২ জন কারাগারে

আগস্ট ১৪, ২০২৬

আওয়ামী লীগ ও আগস্ট নিয়ে বিবিসি বাংলার বিশ্লেষণ

আগস্ট ১৪, ২০২৬

অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল মুহাম্মদ রফিকুল ইসলামের নামাজে জানাজা

আগস্ট ১৪, ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিন দিনব্যাপী ‘গ্রিন নেক্সাস সবুজ সংযোগ’ কর্মসূচি শুরু

আগস্ট ১৪, ২০২৬
প্রোস্টেটের ছবি, বিভিন্ন রঙের হেডফোন ও হ্যান্ডসেটের সাথে. Channel i News - চ্যানেল আই নিউজ

উত্তরায় সোয়া কোটি টাকা ছিনতাই, গ্রেপ্তার ৫

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT