সীতাকুণ্ডে বাড়ি থেকে ডেকে নিয়ে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় বাড়ি থেকে ডেকে নিয়ে আওয়ামী লীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে, তবে তাদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।
বুধবার ৮ এপ্রিল রাত ১১টার দিকে উপজেলার মুরাদপুর ইউনিয়নের গোলাবাড়িয়া তালতলা বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মো. শামীম (৪০) বাংলাদেশ আওয়ামী লীগের সীতাকুণ্ড পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তার বাড়ি পৌরসভার দক্ষিণ শিবপুর এলাকায়।
প্রাথমিকভাবে এটি রাজনৈতিক হত্যাকাণ্ড নয়; পূর্বশত্রুতার জেরেই এ হত্যার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের একাধিক চিহ্ন পাওয়া গেছে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






