রাজনীতি

বিজেপির আমন্ত্রণে ভারত সফরে আওয়ামী লীগের প্রতিনিধি দল

আওয়ামী লীগের প্রতিনিধি দল ভারত সফরে বিজেপির আমন্ত্রণে বৈঠক করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বৈঠকে অংশ নেওয়া আওয়ামী লীগের প্রতিনিধি দল ও ভারতীয় কর্মকর্তারা আলোচনা করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভারতীয় জনতা পার্টির (বিজেপি) আমন্ত্রণে তিন দিনের ভারত সফরে গেছেন আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল।

আজ রোববার বিকেল ৫ টার ফ্লাইটে আওয়ামী লীগের পাঁচ সদস্যের দলটি ভারতের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।

প্রতিনিধিদলের নেতৃত্বে রয়েছেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক ও যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন- সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, কার্যনির্বাহী সদস্য মেরিনা জাহান ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যারোমা দত্ত।

আগামী ৯ আগস্ট প্রতিনিধি দলটির দেশে ফেরার কথা রয়েছে।

বিষয়:আওয়ামী লীগ বিজেপি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…