চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ফ্যান্টাস্টিক ৪’ দেখলেই মিলবে ‘অ্যাভাটার ৩’ ট্রেলার দেখার সুযোগ!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫৪ অপরাহ্ণ ২৫, জুলাই ২০২৫
বিনোদন
A A

বহুল প্রতীক্ষিত অ্যাভাটার ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’–এর ট্রেলার অবশেষে মুক্তি পেতে চলেছে। তবে ট্রেলারটি দেখা যাবে একেবারে সীমিতভাবে—শুধুমাত্র প্রেক্ষাগৃহে!

‘ফ্যান্টাস্টিক ফোর’ সিনেমার দর্শকরাই আপাতত এই সুযোগ পাচ্ছেন! অনলাইন কিংবা অন্য কোনো মাধ্যমে এই ট্রেলার দেখার সুযোগ থাকছে না সাধারণ দর্শকদের জন্য।

মার্ভেলের বহুল আলোচিত ফ্যান্টাস্টিক ফোর–এর নতুন সংস্করণ মুক্তি পাচ্ছে শুক্রবার (২৫ জুলাই)। এদিন থেকেই সিনেমা শুরুর আগে প্রেক্ষাগৃহে দেখানো হবে ‘অ্যাভাটার ৩’ এর অফিসিয়াল ট্রেলার। এই খবর নিশ্চিত করেছে ‘অ্যাভাটার’ সিরিজের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট।

গত এপ্রিল মাসে অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ–এর প্রথম ঝলক দেখানো হয়েছিল শুধুমাত্র সিনেমাকন-এর নির্দিষ্ট দর্শকদের। এবারও সেই সীমিততার ধারাবাহিকতায় সাধারণ দর্শকদের জন্য অনলাইন ট্রেলার মুক্তি স্থগিত রেখে, শুধুমাত্র হলভিত্তিক অভিজ্ঞতাকেই প্রাধান্য দেওয়া হয়েছে।

বিশ্লেষকরা বলছেন, হলমুখী দর্শক টানতে এবং সিনেমা হলের অভিজ্ঞতা আরও আকর্ষণীয় করতে এই ধরনের সিদ্ধান্ত বড় প্রযোজনা সংস্থাগুলোর কৌশলেরই অংশ। পাশাপাশি, অ্যাভাটার ও ফ্যান্টাস্টিক ফোর– দুটি ভিন্ন ফ্যানডমের মিলন ঘটিয়ে বক্স অফিসে পারস্পরিক লাভের সম্ভাবনাও দেখছেন অনেকে।

হলিউডের আলোচিত নির্মাতা জেমস ক্যামেরনের সুপারহিট ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ মুক্তি পাচ্ছে আগামী ১৯ ডিসেম্বর। এ উপলক্ষে গত মঙ্গলবার (২২ জুলাই) প্রকাশিত হয় মুভিটির ফার্স্টলুক পোস্টার, যেখানে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে এক নতুন ও আকর্ষণীয় চরিত্র ‘ভারাং’কে।

Reneta

এ পর্বে ভারাংকে দেখা যাবে ভিলেন হিসেবে। চরিত্রটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী ওনা চ্যাপলিন, যিনি ‘গেম অব থ্রোনস’ সিরিজে অভিনয় করে দারুণ সাড়া ফেলেছিলেন। জানা গেছে, ‘ভারাং’ হলো অ্যাশ পিপল নামের এক নাভি গোত্রের নেত্রী, যাদের বসবাস আগ্নেয়গিরির কাছাকাছি এক অগ্নিময় অঞ্চলে।

ভারাংয়ের চরিত্র নিয়ে জেমস ক্যামেরন বলেন, ‘ভারাং এমন এক জাতির নেত্রী, যারা অবিশ্বাস্য কষ্টের মধ্য দিয়ে গেছে। সে কঠোর, নিজের জাতির জন্য যে কোনো কিছু করতে পারে। এমনকি এমন কাজও করবে, যা আমাদের চোখে খারাপ বলে মনে হতে পারে।’

২০০৯ সালে মুক্তি পাওয়া প্রথম ‘অ্যাভাটার’ এবং ২০২২ সালের দ্বিতীয় কিস্তি ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’ সর্বকালের সবচেয়ে বেশি আয়ের সিনেমার তালিকায় যথাক্রমে প্রথম ও তৃতীয় স্থানে রয়েছে। দুই পর্ব মিলিয়ে বিশ্বব্যাপী আয় করেছে প্রায় ৫.২ বিলিয়ন ডলার। ‘ফায়ার অ্যান্ড অ্যাশ’র পর ২০২৯ ও ২০৩১ সালে মুক্তি পাবে ‘অ্যাভাটার’র আরও দুটি কিস্তি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অ্যাভাটারট্রেলারপ্রেক্ষাগৃহফ্যান্টাস্টিক ফোর
শেয়ারTweetPin

সর্বশেষ

মধুর আমার মায়ের হাসি

মে ১০, ২০২৬

স্লিপে ক্যাচ মিসের কারণে আক্ষেপ সালাউদ্দিনের

মে ৯, ২০২৬

আরও ৫০-৬০ রান করলে ভালো অবস্থানে থাকতাম: সালাউদ্দিন

মে ৯, ২০২৬

রিয়ালের অভ্যন্তরীণ দ্বন্দ্ব নিয়ে যা বললেন বার্সা কোচ

মে ৯, ২০২৬

‘সবার কাছে শুধু আমার মেয়ের জন্য দোয়া চাই’

মে ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT